বিনোদন

মনের দিক দিয়ে তিনি সত্যিই আমির, প্রধানমন্ত্রীর তহলবিলে দিলেন অর্থ

কৌশিক পোল্ল্যে: বলিউডি খানদানে তিন খানই দিলদার হিসেবে বহুল পরিচিত। এতদিন দেশের কঠিন সময়ে শাহরুখ এবং সলমান সাহায্যের হাত বাড়িয়ে দিলেও অামিরের অনুদান দেওয়ার কোনো খবর প্রকাশ্যে আসেনি। তবে এতদিন পর সেই নিয়ে অনেক জলঘোলা হওয়ার শেষমুহূর্তে জানা গিয়েছে কোভিড-১৯ করোনা বিপর্যয়ে অর্থের অনুদান দিয়েছেন আমির খান।

বর্তমানে দেশের দুর্দিনে কমবেশি বহু তারকাই এগিয়ে এসেছেন অর্থসাহায্যে, এবার সেই তালিকায় আমির খানের নামটিও যুক্ত হল। যদিও আমির নাকি অনেকদিন আগে থেকেই দান করে চলেছেন তবে সবটাই গোপনে, যা তিনি জানাতে চাননি এরকম গুঞ্জনও শোনা যাচ্ছে। শুধু তাই নয় এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়ে পড়েছেন বলিউডের ‘গজনী’ বয়।

বিশেষ সূত্রে জানা গিয়েছে, আমির প্রধানমন্ত্রীর তহবিলসহ (পিএম কেয়ার) রাজ্যের মুখ্যমন্ত্রীর তহবিল চিফ মিনিস্টার ফান্ডেও অনুদান করেছেন। তবে দুই ক্ষেত্রেই টাকার পরিমানটা ঠিক কত, সেই নিয়ে মুখ খুলতে রাজি নন আমির। এছাড়াও তার আসন্ন সিনেমা ‘লাল সিং চাড্ডা’র কাজ চলাকালীন যে সমস্ত কর্মীরা বেকার হয়ে পড়েছেন, আমির তাদের সকলেরই অন্নসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন যা সত্যিই তাদের পক্ষে এক জনকল্যানমূলক কর্মসূচী।

লকডাউনের জেরে এক ছন্নছাড়া পরিস্থিতির সম্মুখীন হয়েছে সমস্ত দেশবাসী, যার মাশুল গুনতে হচ্ছে সাধারন মানুষকে। এসময় আমিরের অনুদান অবশ্যই কিছু উন্নয়নমূলক কাজের অংশ হবে এমনটাই আশাবাদী তিনি। নিজের উক্ত কাজকর্মগুলির মাধ্যমে আমির বুঝিয়ে দিলেন, দানধ্যানের দিক দিয়ে তিনিও কিছু কম যাননা। মনের দিক দিয়ে তিনি সত্যিই আমির।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026