ভাইরাল & ভিডিও

‘নাজা নাজা’, রাস্তার মাঝে দাড়িয়ে ট্রেন্ডিং গানে তুমুল নাচ নীল-তৃণার, মুহূর্তে ভাইরাল ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাওয়ার কাপেল হলেন ছোটপর্দার নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। এই মুহূর্তে দুজনেই টেলিভিশন জগতের দুই অত্যন্ত পরিচিত মুখ। বর্তমানে স্টার জলসার ‘খরকুটো’ ধারাবাহিকে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন তৃণা এবং জি বাংলার ‘ঊমা’ ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করছেন নীল ভট্টাচার্য। নিঃসন্দেহে বলা যায় এই মুহূর্তে নিজেদের অভিনয় জীবনে যথেষ্ট প্রতিষ্ঠিত এই দুই অভিনেতা-অভিনেত্রী।

গতবছর ডিসেম্বরেই একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তারকা জুটি। প্রায় একবছর হল তাদের বিয়ের। সোশ্যাল মিডিয়ার পাতায় এই দুই অভিনেতা-অভিনেত্রীকে প্রায়ই দেখা যায় একইসাথে। নিজেদের একসাথে কাটানো নানা মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন এই জুটি, যা তাদের অনুরাগীদের মধ্যে ভাইরাল হয় নিমেষে। নীল ও তৃণা একসাথে প্রায়ই রিল ভিডিও বানিয়ে থাকেন। সম্প্রতি তাদের বানানো আরো একটি রিল ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ট্রেন্ডিং গান ‘নাজা নাজা’তে তার স্বামী নীলের সাথে রিল ভিডিও বানিয়ে, তা শেয়ার করেছেন যা এই মুহূর্তে তাদের অনুরাগীদের মধ্যে এবং সকল নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওটি বানানোর সময় অভিনেত্রীর পরনে ছিল একটি কালো রংয়ের পোশাক এবং অভিনেতার পরনে ছিল কালো টি-শার্ট ও জিন্সের সাথে লাল রঙের ব্লেজার। সম্ভবত এই জুটি অংশগ্রহণ করেছিলেন ‘ফাফদা ২০২১’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। সেখান থেকেই এই রিল ভিডিওটি বানিয়েছেন তারা।

সোশ্যাল মিডিয়ায় এই দুই অভিনেতা অভিনেত্রী ভীষণভাবে অ্যাক্টিভ। সোশ্যাল মিডিয়ায় তাদের ফলোয়ার্স সংখ্যা নেহাত কম নয়। খুব স্বাভাবিক ভাবেই তাদের শেয়ার করা যেকোন ভিডিও কিংবা ছবি ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি এই রিল ভিডিওটির মাধ্যমে আবারো নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়েছেন এই জুটি। রিল হোক কিংবা রিয়েল এই দুই অভিনেতা-অভিনেত্রীর জনপ্রিয়তা এখন সর্বত্র।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026