বিনোদন

‘মেয়ে সানা বিদেশি বিয়ে করলে কী করবে’, বাঙালি রাশিয়ান বউ-র প্রশ্নে হতবাক সৌরভ, ভাইরাল ভিডিও

এতদিন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য গর্বিত ছিলেন তাঁর মেয়ে সানা গঙ্গোপাধ্যায়। তবে এখন নিজের মেয়ের জন্য গর্বিত বাবা সৌরভ। হ্যাঁ বাবার কেরিয়ারের সঙ্গে অঙ্গীকভাবে জড়িয়ে রয়েছে যে শহর, সেখানেই নিজের উচ্চশিক্ষার জন্য পাড়ি দিয়েছেন মহারাজের নয়নের মনি সানা।। বাবা মায়ের হাত ধরে ভর্তি হয়েছিলেন লন্ডনের গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে। মেয়ের ভর্তির পদ্ধতি সম্পূর্ণ করতে লন্ডনে পাড়ি দিয়েছিলন সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। স্ত্রী ডোনা ও মেয়ের সানার সঙ্গে তোলা একটি মিষ্টি সেলফি শেয়ার করেই বিসিসিআই দলের অধিনায়ক সেই সুখবর দিয়েছিলেন।

বর্তমানে সৌরভ দাদাগিরি’র সঞ্চালনাতে বেশ ব্যস্ত। অন্যদিকে সানা আর ডোনা ম্যাডাম বিদেশ বিঁভুইতে। এই দাদাগিরির মঞ্চে নিজের ব্যক্তিগত জীবনের নানান টুকরো-টুকরা অভিজ্ঞতা আর প্রতিচ্ছবি প্রায়শই তুলে ধরেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফ্যামিলি ম্যান হিসেবে সুপরিচিত দাদার কথায় প্রায়ই উঠে আসে বউ ডোনা গঙ্গোপাধ্যায় ও মেয়ে সানার নানান অজানা কথা। দাদার বুদ্ধির খেলার ফাঁকে সৌরভের মজার মজার প্রশ্ন, গল্প-আড্ডা বড়ই পছন্দ করেন টেলিভিশনের দর্শক।

একদিকে সৌরভ যেমন প্রশ্ন ছুঁড়ে দেন প্রতিযোগীদের, তেমনই উলটো দিক থেকেও দাদার কাছে ধেয়ে আসে একাধিক প্রশ্নের বাণ। এবার যেমন দাদাকে এক বিরাট বড় প্রশ্ন করলেন এক রাশিয়ান মেয়ে! সে অবশ্য এখন বাঙালি বউ! আর তার কথা এবার দাদার ভাবনার বিষয়বস্তু। ফেসবুকে আলাপ কলকাতার বাঙালি বরের সাথে সেই রাশিয়ান মেয়ের। আর কথা বলতে বলতে প্রেম হয় দুজনের। আর ভালোবাসার টানে সেই মেয়ে বাড়ির কাওকে না জানিয়েই পালিয়ে এসেছিল কলকাতা।

এখানে থাকতে থাকতে আর বাঙালি পরিবারে সংসার করতে করতে এখন সে বাঙালী বাড়ির বধূ।দাদাগিরির মঞ্চে এই জুটি খেলতে এসেছিল। নিজেদের প্রেমের গপ্পো করতে করতেই সেই প্রতিযোগী প্রকাশ্যে প্রিয় দাদা সৌরভের দিকে প্রশ্ন করেন, ‘আচ্ছা সানা যদি বিদেশি ছেলেকে পছন্দ করে বলে ওদেশে চলে যাবে, কী করবে’! এই কথা শুনে থতমত খান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ। দাদা কিছুক্ষ্ণ ভেবে নিয়ে বলেন, ‘হ্যাঁ হতে তো পারেই! দাদাকে ভাবিয়ে দিল আর কী!’। এবার দাদাগিরির এই প্রমো নিমেষে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026