বিনোদন

মেয়েকে কোলে নিয়েই ‘জুগনু’ গানে নাচলেন কনীনিকা ব্যানার্জী, ভাইরাল ভিডিও

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনকিছুই ভাইরাল হতে বেশি সময় লাগে না। আর তা যদি তারকা নির্ভর হয় তাহলে সেই কনটেন্ট ভালো হোক কিংবা খারাপ তা ঝড়ের গতিতে ভাইরাল হবে অসংখ্য নেটনাগরিকদের মধ্যে। কারণ অভিনয় দুনিয়ার তারকাদের নিয়ে চিরকালই সাধারণের মধ্যে কৌতুহলটা একটু বেশি। সাম্প্রতিক সময়ে রিল ভিডিও বানানোটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তারকা হোক কিংবা সাধারণ সকলেই মত্ত রিল ভিডিও বানাতে। সম্প্রতি কনীনিকা ব্যানার্জী তার মেয়ের সাথে একটি রিল ভিডিও বানিয়েছেন, যা এই মুহূর্তে নেটিজেনদের একাংশের মধ্যে এবং তার অনুরাগীদের মধ্যে ভাইরাল হয়েছে।

অভিনেত্রী বর্তমানে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘আয় তবে সহচরী’তে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন ইতিমধ্যেই জয় করে নিয়েছেন। একাধিক জনপ্রিয় ছবি ও বাংলা ধারাবাহিকে বহু নামীদামী তারকাদের সাথে কাজ করেছেন তিনি। তবে বেশ অনেকদিন অভিনয় জগৎ থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী, তার মাতৃত্বের কারণে। বর্তমানে তার একটি ছোট্ট কন্যা সন্তানও রয়েছে যার সাথে প্রায়ই নানা ভিডিও ও ছবি শেয়ার করে থাকেন অভিনেত্রী। সম্প্রতি তার সাথেই বানানো একটি রেল ভিডিও শেয়ার করে ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার একরত্তি মেয়ের সাথে বলিউডের হিট ট্রেন্ডিং বাদশাহের গাওয়া ‘জুগনু’ গানে রিল ভিডিও বানিয়েছেন। ভিডিওটিতে মেয়েকে কোলে নিয়েই নেচেছেন অভিনেত্রী। সম্ভবত নিজের বাড়ির বারান্দাতেই ভিডিওটি বানিয়েছেন কনীনিকা। ভিডিওটি দেখলেই বোঝা যাবে নিজের বাড়ির বারান্দাটা খুব সুন্দর করে সাজিয়েছেন তিনি। আলো ও গাছ দিয়ে সজ্জিত ছিল বারান্দাটি। ভিডিওটি বানানোর সময় মায়ের পাশাপাশি মেয়ের মুখেও হাসি লেগে ছিল ভরপুর। অভিনেত্রী এই ভিডিওটি শেয়ার করার পরেই অভিনেত্রীর অনুরাগীরা বেশ পছন্দ করেছেন ভিডিওটি। এমন মিষ্টি ভিডিও শেয়ার হলে তা ভাইরাল হতে বাধ্য।

অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা যাবে মেয়ের সাথে এখন প্রায়ই নানা ধরনের ফটোশুট করে থাকেন অভিনেত্রী। দুজনের পোশাকেও থাকে দারুন সামঞ্জস্য। থেকে থেকেই মায়ের সাথে মেয়ের একাধিক খুনসুটির ভিডিও চোখে পড়ে নেটদুনিয়ায়, যা দেখতে পছন্দ করেন নেটনাগরিকরাও।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026