সুন্দরী ও রুপসী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আধারকার্ড বলছে অভিনেত্রীর বয়স ৪৯। নব্বইয়ের দশক থেকে অভিনয় জগতে এই অভিনেত্রী পা রেখেছিলেন। প্রথম গ্রাম্য মেয়ে অথবা বাড়ির ঘরোয়া বধূবেশের চরিত্রে বেশিরভাগ ছবিতে অভিনয় করতেন। দিনের সাথে সাথে আধুনিক ছবিতে অভিনয় করেন। এখনো পর্যন্ত প্রায় ১৫০ র বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন অভিনেত্রী। শুধুমাত্র বাংলা নয়, হিন্দি, তেলুগুর বেশ সাবলীলভাবে অভিনয় করেছেন। করোনা ভারতে প্রবেশ করতে আর লকডাউন শুরু হতেই সিঙ্গাপুরে ছিলেন অভিনেত্রী।
করোনাকালে ছুটি কাটিয়া নিউ নর্ম্যাল হতেই ফের একের পর এক সিনেমার কাজ শুরু করেছেন। অভিনেত্রীর হাতে রয়েছে এখন একের পর এক নতুন ছবির প্রজেক্ট। এই পুজোয় মুক্তি পেয়েছে তাঁর গাওতা একটি গান। বাপ্পি লাবিড়ির সুরে গান গেয়েছিলেন ঋতুপর্ণা। ঋতুপর্ণা সেনগুপ্তর আগামী হিন্দি ছবি হল ‘ইত্তর’। কিছুদিন আগেই মুম্বইয়ে সেই ছবির শুটিং সারলেন অভিনেত্রী নায়িকা। এই ছবির কাজ শেষ হতেই কয়েকদিন আগে হিমাচলে আগামী বাংলা ছবির শ্যুটিং শেষ করলেন ঋতুপর্ণা। এই ছবির পরিচালক তথাগত ভট্টাচার্য। সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে এই নতুন ছবির চিত্রনাট্য। ঋতুপর্ণার পাশাপাশি এই ছবিতে অভিনয় করছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়ও।
এমনিতে সোশ্যাল মিডিয়ায় দারুন সক্রিয় থাকেন অভিনেত্রী। প্রায়ই নিত্যনতুন পোস্ট করে নিজের সাথে জীবনের নানান টুকরো মুহুর্ত শেয়ার করেন তিনি। এবারেও তার অন্যথা হলনা। সম্প্রতি অভিনেত্রী ইন্সটাগ্রামে ঋতুর ছবি দেখে ঈর্ষান্বিত হবেন যেকোনোও অনুগামী। শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর পরনে রয়েছে সবুজ রঙের ডিপ নেক অফশোল্ডার শর্ট ড্রেস, পায়ে কালো স্টকিংস ও কালো লং বুট। এদিন লম্বা চুল ছেড়ে রেখেছেন ঋতুপর্ণা আর ঠোঁটে ওয়াইন রঙের লিপস্টিক ব্যাস তাতেই তাঁর সাজ সম্পূর্ণ করেছে। হলুদ রঙের ভেলভেট কৌচে বসে ছবিটি তুলেছেন অভিনেত্রী।এই ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে তিনি লিখেছেন তাঁর চাঁদের উজ্জ্বলতা হতে। আর শেয়ারের সাথে অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…