বিনোদন

Neel-Trina: পুজোর আগে মুখ্যমন্ত্রীর থেকে কি স্পেশাল উপহার পেলেন ত্রিনীল জুটি

নীল ভট্টাচার্য ও তৃণা সাহা টলিউডের প্রিয় মুখ সাথে আবার হিট জুটি। না, পর্দায় নয়, বাস্তব জীবনে এরা হিট। পর্দায় তাঁরা একসাথে এখনো কোনো ধারাবাহিকে কাজ করেননি। এদের সঙ্গে জুটি বেঁধেছেন অন্য কেউ। কিন্তু এদের রিয়েল লাইফের প্রেমকাহিনী ঠিক সিনেমার মতোই। কলেজ জীবন থেকে এদের প্রেমপর্ব শুরু হয়। সিনেমার মতোই মাঝে বিচ্ছেদ হলেও আবার নতুন করে শুরু হয় ২০১৭ সালের জুন থেকে। পরিবারের সকলের সম্মতিতে ১০ বছরের প্রেম পরিনতি পায় ৪ঠা ফেব্রুয়ারি সোশ্যাল ম্যারেজের মাধ্যমে।

বিয়ের পর নীল তৃণার এইবছর প্রথম পুজো। আগে অনেক পুজো একসাথে কাটালেও এবছর একটু বেশি স্পেশাল। দুর্গা পুজো আসতে আর মাত্র কয়েক দিন, ইতিমধ্যেই প্রিয়জনদের কাছ থেকে অনেক উপহার পাচ্ছেন টেলিপাড়ার এই মিষ্টি জুটি। তবে এবার পুজোর আগেই এক দারুন উপহার পেয়ে গেলেন এও জুটি। অভিনেতা নীল ভট্টাচার্য ও তৃণা সাহা সেই বিশেষ উপহারটি পেলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযয়ের কাছ থেকে।

উপহার পেতে সবারই ভালো লাগে। বিশেষ করে তা যদি হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তাহলে সেই উপহারের একটা আলাদাই দাম আর মর্যাদা আর ভালোবাসা রয়েছে। হাজার ব্যস্ততার মধ্যেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপহার পাঠালেন তার প্রিয় দুই মানুষ নীল আর তৃণাকে। এমনকি এই হেভিওয়েট কাপলের বিয়ের দিনও ঠিক সময় করে এসে হাজার ব্যস্ততার মধ্যে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিয়ের শুরু হওয়ার আগেই নতুন বর কনেকে নিজে আশীর্বাদ করে গেছিলেন তিনি।

এবারও পুজোর আগেই নব দম্পতিকে যথাসময়ে উপহার পাঠিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বিশ্ববাংলা থেকে তৃণার জন্য একটি দারুন কালো রঙের শাড়ি এবং নীলের জন্য সাদা পাঞ্জাবি উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী। এই উপহার পেয়ে দারুন খুশি এই দুই অভিনেতা-অভিনেত্রী। এই শাড়ি ও পাঞ্জাবির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নীল ও তৃনা লিখেছেন, এই বছরে সবার প্রথম এই পুজোর উপহার পেলেন। সপ্তাহের শুরুতে প্রিয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এমন উপহার পেয়ে আনন্দে আপ্লুত দিল। অনুগামীরাও ভালোবাসা জানিয়েছেন এই জুটিকে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026