বিনোদন

গণেশ চতুর্থীর দিন ছোট্ট আর্যবীরের প্রথম ছবি অনুরাগীদের সাথে প্রকাশ‍্যে আনলেন নীতি মোহন আর নিহার পান্ডিয়া

করোনা আবহে গত জুন মাসের শুরুতেই সুখবর দিয়েছেন বলিউড গায়িকা নীতি মোহন ও অভিনেতা নীহার পান্ডিয়া। ২ রা জুন ফুটফুটে রাজপুত্রের প জন্ম দেন নীতি। স্বামী নীহার এই সুখবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকল অনুগামীদের শেয়ার করেন। ছেলেকে আদর করে নতুন বাবা মা নাম রাখেন আর্যবীর।

ছেলের জন্মের পর একরত্তির সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন নীতি। প্রথম ছবিতে দেখা গিয়েছে ছোট্ট হাত দিয়ে মায়ের আঙুল আঁকড়ে ধরেছে ছোট্ট আর্যবীর। স্ত্রী ও ছেলের হাত নিজের হাত দিয়ে আগলে রেখেছেন নীহার। ছবিগুলির সঙ্গে একটি মিষ্টি ক‍্যাপশনও দিয়েছিলেন নীতি। লিখেছেন, ‘এই ছোট্ট হাতগুলোর স্পর্শ এখনো পর্যন্ত আমাদের সবথেকে সুন্দর অনুভূতি। আর্যবীর আমাদের ওর অভিভাবক হিসেবে বেছে নিয়েছে। এর থেকে বড় সৌভাগ‍্য আর কী হতে পারে। ও আমাদের পরিবারের আনন্দ আরো বাড়িয়ে তুলেছে। অত‍্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।’

এতদিন ছেলে আর্যবীরের কিছু ঝলক দেখালো কখনো কোনো পুরো ছবি শেয়ার করেননি। এমনকি একরত্তির মুখ দেখাননি তাঁরা। অবশেষে অপেক্ষা শেষ হল অনুরাগীদের। সম্প্রতি বিটাউনে সকলে সিদ্ধিদাতার আরাধনাতে মেতেছিলেন। আর এই বিশেষ দিনে ছেলের প্রথম ছবি প্রকাশ‍্যে আনলেন নীতি ও নীহার। নিজেদের বাড়িতে গণেশ পূজার কয়েকটি ছবি শেয়ার করেছিলেন গায়িকা। সেখানেই বাবা মায়ের মাঝে কোলে ছিল একরত্তি। প্রথম বারের জন‍্য ছেলের পুরো ছবি দিলেন ছোট্ট আর্যবীর। নীতি আর নীহার দুজনে ম্যাচিং করে এদিন পরেছিলেন সাদা শাড়ি এবং শেরওয়ানি। অপরদিকে এদের নয়নের মনিকে দেখা গেল হলুদ রঙা কুর্তা ও কমলা প‍্যান্টে। অবাক হয়ে ক‍্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছেন একরত্তি।

ক‍্যাপশনে নীতি লিখেছেন, ‘আমাদের হৃদয়ের টুকরো আর্যবীর। যেদিন থেকে ও আমাদের জীবনে এসেছে প্রতিটা দিন জাদুময় হয়ে উঠেছে। সকাল হোক বা রাত, আর্যবীরের কর্মকাণ্ডই আমাদের দুজনের পরিবারে ব্রেকিং নিউজ। সব দিক থেকেই ভালবাসা ও উত্তেজনা উপচে পড়ছে। আমরা সত‍্যিই আশীর্বাদধন‍্য। আমাদের ছেলের জন‍্য যেন সেরা অভিভাবক হয়ে উঠতে পারি আমরা। শুভেচ্ছা ও আশীর্বাদের জন‍্য অনেক ধন‍্যবাদ।’ এরপরেই অনুগামী থেকে শ্রেয়া ঘোষাল, আরমান মালিক, নুকুল মেহেতা, তাহিরা কাশ্যপ সকলে ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই আদুরে পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026