টলিউড

Nusrat-Yash:প্রথমবার নুসরত-পুত্রকে নিয়ে কথা বললেন যশ দাশগুপ্ত, ঈশানের ডাকনাম ফাঁস করলেন অভিনেতা

গত ২৬ শে আগস্ট ফুটফুটে রাজপুত্রের জন্ম দিয়েছেন অভিনেত্রী তথা সাংসদ। ছেলেকে আদর করে নাম দিয়েছেন ঈশান। নুসরতের মা হওয়ার কথা প্রকাশ্যে আসতেই প্রশ্ন এসেছিল তাঁর শিশুর বাবা কে? অবশ্য হাজার বিতর্ক শুনেও নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন অভিনেত্রী। এমনকি হাসপাতালে সন্তান জন্মের সময় ফর্মে বাবার নাম উল্লেখ করেননি। নিজের পরিচয়ে ঈশানকে বড় করতে চান অভিনেত্রী। অবশেষে ঈশানের বাবার কথা উল্লেখ করেছেন।

ছেলের জন্মের পর প্রথম মাতৃত্বের স্বাদ চেটেপুটে নিচ্ছেন অভিনেত্রী। তবে অভিনেত্রীর এই জার্নিতে পাশে পেয়েছেন অভিনেতা যশকে। তবে ঈশানের বাবা যশ তা এখনো স্পষ্ট না করলেও সম্প্রতি একটি স্যালোর উদ্বোধনী অনুষ্ঠানে ঈশানের বাবার নাম জিজ্ঞাসা করাতে অভিনেত্রী উত্তরে বলেন, ‘এটা একটা কঠিন প্রশ্ন, কারণ এটা কারুর চরিত্রে দাগ লাগিয়ে দেয়, বাবা জানেন বাবা কে, আমারা খুব ভালো সময় কাটাচ্ছি বাবা-মা হিসাবে। যশ এবং আমার দারুণ সময় কাটছে’। এখানেই শেষ নয়, নুসরত আরো বলেন, ছেলেকে নিয়ে ‘ভীষণ প্রোটেক্টিভ বাবা’। তিনি চাইলে, তবেই ছেলের মুখ সকলে দেখতে পাবে।

নুসরত-পুত্র ঈশানের জন্মের পর সংবাদমাধ্যমে যশ জানিয়েছিলেন মা ও ছেলে পুরোপুরি সুস্থ আছেন। এরপর আর কোনো কথা বলতে দেখা যায়নি। তবে এবার ঈশানকে নিয়ে প্রথমবার প্রকাশ্যে কথা বললেন অভিভাবক যশ দাশগুপ্ত। সোমবার থেকেই যশ নিজের পরবর্তী নতুন ছবি ‘চিনেবাদাম’ এর শ্যুটিং নিয়ে বেজায় ব্যস্ত আছে। একদিকে ছবির শ্যুটিং আর বাড়িতে ঈশান দুই ব্যালেন্স সময় কাটছে তাঁর। এইদিন সংবাদমাধ্যমে যশ বলেন একরত্তি ঈশানকে কি নামে ডাকেন?

অভিনেতা এই দিন সংবাদমাধ্যমে জানান, তিনি একরত্তিকে ঈশান নামেই ডাকছেন। এই নামটা তিনি আর নুসরত যৌথভাবে ভেবে ঠিক করেছেন। তবে ওর একটা ডাকনামও দেওয়া হয়েছে তা হল ‘অংশ’। তবে ঈশান নাম টা তাঁর বেশি পছন্দ। তবে এই নামটা অনেকে পছন্দ করেছেন। উল্লেখ্য, যেদিন নুসরত আর ঈশান হাসপাতাল থেকে বাড়ি এসেছিলেন, সেই দিন সমস্ত ভিড় থেকে ছোট্ট ঈশানকে আড়াল করে নিজের কোলে নিয়ে গাড়িতে উঠেছিলেন যশ। হাসপাতাল হোক কিংবা বাড়ি দুই জায়গাতে নতুন পুত্র আর নবজাতকের যত্ন নিচ্ছেন যশ।

 

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026