হরিয়ানভি নাচ গান আজকালকার দিনে সকলের পছন্দের তালিকার একেবারে শীর্ষে রয়েছে। এই শিল্পকে একেবারে শীর্ষে যে শিল্পীরা নিয়ে গেছেন তাদের মধ্যে একজন হলেন স্বপ্না চৌধুরী। এই শিল্পীর স্বত্ত্বা তাকে একেবারে অন্য একটা পরিচয় দিয়েছে। তাকে এখন আর নতুন করে পরিচয় করিয়ে দিতে হয়না। নিজের নামেই তিনি সারা ভারতে পরিচিতি পান। তবে, শুধুমাত্র স্বপ্না চৌধুরী না, তিনি ছাড়াও আরো অনেক শিল্পী আজকালকার দিনে হরিয়ানার এই বিশাল ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন একেবারে জোরকদমে। এর মধ্যে একজন হলেন নেহা চৌধুরী।
সম্প্রতি দেহাতি ডান্স নামের একটি ইউটিউব চ্যানেলে তার একটি নতুন ভিডিও প্রকাশিত হয়েছে ৭ জুন তারিখে। এখনো পর্যন্ত প্রায় ৮ লাখের কাছাকাছি মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন। সবুজ পোশাকে এই ভিডিওতে দুর্দান্ত নাচ করেছেন নেহা চৌধুরী। তার পুরো পোশাকটি জুড়ে রয়েছে সোনালী জরির কারুকার্য এবং এই পোশাকে তিনি যেন মঞ্চের উপরে ঝড় তুলে দিয়েছেন। ঠুমকা লাগিয়ে নাচ শুরু করে উপস্থিত সকলকে মাতিয়ে দেন নেহা চৌধুরী।
এই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি ভারতের জনপ্রিয় লোক সঙ্গীত শিল্পী চনপ্রিত চান্নির গাওয়া তাউ হঠ যা গানের সঙ্গে নাচ করেছেন। খোলা মঞ্চের উপরে তার এই নাচ দেখতে উপস্থিত হয়েছেন বহু দর্শক। এমনকি বৃদ্ধরাও এই নাচ দেখতে সমানভাবে উৎসুক। এই নাচের পরিবর্তে হাতে বেশ কিছু অর্থ পেয়েছেন নেহা চৌধুরী। তার নাচের মাধ্যমে পুরুষ দর্শকদের একেবারে ঘায়েল করে দিয়েছেন তিনি। অনেকেই এই নাচের ভিডিও রেকর্ড করেছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই গানের ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে।
বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…
চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…
নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…
পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…
তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…