বিনোদন

জ্যাকি শ্রফের প্রেমে পড়লেন জনপ্রিয় গায়িকা নেহা কক্কর

সম্প্রতি গায়িকা নেহা কক্কর (Neha kakkar)-এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে নেহা কাঁদতে কাঁদতে বলছেন তাঁর শরীরে মারণ রোগ বাসা বেঁধেছে। এই মারণরোগ হল ডিপ্রেশন। ডিপ্রেশনের শিকার হয়েছেন নেহা। তবে নেহা কোনোদিন বুঝতে দেননি, তাঁর ডিপ্রেশন রয়েছে। নেহার মতে, ডিপ্রেশন এমন এক ধরনের অসুখ যা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। নেহার এই ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই নেটিজেনদের একাংশ তাঁকে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য মেডিটেশন করতে বলেছেন।

18 ই ডিসেম্বর নেহা কক্কর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তাঁর স্বামী রোহনপ্রীত (Rohanpreet singh)-র সঙ্গে তাঁর একটি ফটো যাতে বোঝা যাচ্ছে তাঁর বেবি বাম্প। নেহা কক্কর ফটোটি পোস্ট করে হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছিলেন ‘খ‍্যায়াল রাখ‍্যা কর’। নেহা ফটোটি পোস্ট করতেই হুহু করে তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুম্বইয়ের সঙ্গীত ও টেলিভিশন ইন্ডাস্ট্রির সেলেবরা নেহাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। রোহনপ্রীতও বলেন, এবার একটু বেশি খেয়াল রাখতে হবে। এমনকি নেহার ভাই টনি কক্কর (Tony Kakkar)বলেন, এবার তিনি মামা হতে চলেছেন। চারিদিকে ছড়িয়ে পড়ে নেহার মা হওয়ার খবর। কিন্তু নেহা এই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তাঁর পিআর টিম জানিয়েছে, এটি নেহা ও রোহনপ্রীতের মিউজিক ভিডিও ‘খ‍্যায়াল র‍্যাখ‍্যা কর’-এর ফার্স্ট লুক। ‘খ‍্যায়াল র‍্যাখ‍্যা কর’ নেহার গাওয়া গান। এর আগে নেহার এই গানের ভিডিওতে অভিনয় করেছিলেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী আসিম রিয়াজ(Asim Riyaz) ও হিমাংশি খুরানা(Himangshi khurana)। এবার এই মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন নেহা ও রোহনপ্রীত। 22 শে ডিসেম্বর নেহা ও রোহনপ্রীতের মিউজিক ভিডিও ‘খ‍্যায়াল র‍্যাখ‍্যা কর’ রিলিজ করেছে। মিউজিক ভিডিওটি রিলিজ করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। মিউজিক ভিডিওটির কনটেন্ট যথেষ্ট সুন্দর। নেহা ও রোহনপ্রীত শৈশবের স্কুলের বন্ধু। প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে করেন তাঁরা। নেহা যখন অন্তঃসত্ত্বা তখন তাঁর জন্য রাস্তার ধার থেকে আইসক্রিম কিনতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় মারা যান রোহনপ্রীত। এরপর ভিডিওতে নেহার বৃদ্ধ বয়স দেখানো হয়েছে যখন নেহা তাঁর ছেলেকে আদর করছেন। নেহার ছেলে অবিকল তার বাবা রোহনপ্রীতের মতো দেখতে। একটি হ‍্যামকে বসে ছেলে রোহনপ্রীতকে কপালে চুমু খেয়ে মা নেহা গান গেয়ে ওঠেন ‘তু আপনা খ‍্যায়াল র‍্যাখ‍্যা কর’। সুন্দর এই ভিডিওটি নেটিজেনদের মন কেড়ে নিয়েছে।

গত 24 শে অক্টোবর দিল্লীর একটি গুরুদ্বারায় ধর্মীয় নিয়ম অনুযায়ী বিয়ে করেন নেহা ও রোহনপ্রীত। এরপর দিল্লিতেই হয় তাঁদের রিসেপশন। দিল্লির পর পঞ্জাবে হয় নেহা ও রোহনপ্রীতের দ্বিতীয় রিসেপশন। তবে নেহার লাল রঙের লেহেঙ্গা চোলির ডিজাইন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হয় নেহাকে। নেটিজেনরা বলতে শুরু করেন, নেহা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার(priyanka Chopra)বিয়ের জন্য তৈরি লেহেঙ্গা চোলির ডিজাইন অনুকরণ করেছেন। বিয়ের কিছু দিন আগেই নেহা ও রোহনপ্রীত একটি মিউজিক ভিডিও তৈরী করেন। ‘নেহু দা বেহা’ নামে এই মিউজিক ভিডিওটি মুক্তি পাবার সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

এর আগে নেহা অভিনেতা হিমাংশ কোহলির(Himans kohli) সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু হিমাংশ ও তাঁর পরিবারের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ আনেন নেহা। নেহা ও হিমাংশ-এর ব্রেক-আপ হয়ে যায়। এরপর নেহা ও গায়ক উদিত নারায়ণের(udit Narayan)পুত্র আদিত্য নারায়ণের( Aditya Narayan)বিয়ের গুজব ছড়িয়ে পড়ে। পরে আদিত্য ও নেহার একটি মিউজিক ভিডিও ইউটিউবে লঞ্চ হলে তাঁরা দুজনেই এই গুজবকে তাঁদের মিউজিক ভিডিওর প্রোমোশনের অংশ বলে জানান। এর পরেই রোহনপ্রীত ও নেহার সম্পর্কের খবর প্রকাশ্যে আসে এবং তাঁরা দুজনে বিয়ে করেন। গায়ক উদিত নারায়ণ নেহা ও রোহনপ্রীতকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন। নেহা জানিয়েছেন, রোহনপ্রীতের পরিবার থেকে তিনি যথেষ্ট ভালোবাসা পেয়েছেন।

কিন্তু এবার প্রেম নিয়ে খবরের শিরোনামে চলে এলেন নেহা। রোহনপ্রীতের সঙ্গে বিয়ের কয়েক মাসের মধ্যেই নেহা পড়ে গেলেন পরপুরুষের প্রেমে। একসময় সোনি টিভির জনপ্রিয় সিঙ্গিং রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর প্রতিযোগী ছিলেন নেহা। সেদিন প্রতিযোগিতা থেকে মাঝপথে এলিমিনেটেড হয়ে গেলেও আজ নেহা ভাগ্যচক্রে সেই ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারকের আসনে। শোয়ের বিশেষ পর্বে অতিথি হয়ে এসেছিলেন ফিল্মস্টার জ্যাকি শ্রফ (jacky shroff)। ‘রাম-লখন’-এর বিখ্যাত গান ‘তেরা নাম লিয়া’-র সঙ্গে ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে ডুয়েট নাচলেন জ্যাকি ও নেহা। নেহার মিষ্টতায় মুগ্ধ হয়েছেন জ্যাকি। অপরদিকে নেহা জানিয়েছেন, তিনি ছোট থেকেই জ্যাকির ভক্ত। জ‍্যাকি ও নেহার নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেহা ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, তাঁর কাছে এই মুহূর্তটি অত্যন্ত দামী।

Anirban Kundu

Recent Posts

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশে কারা? বড় ম্যাচের আগে জোর চর্চা

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…

May 20, 2026

গতির বিপ্লব ভারতে! ২ ঘণ্টায় মুম্বই থেকে আহমেদাবাদ, বুলেট ট্রেনের নতুন ডিজাইন ঘিরে উচ্ছ্বাস

ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…

May 20, 2026

এক ইনিংসেই ইতিহাস! সঞ্জু স্যামসন ঝড়, ভেঙে গেল ধোনির ১৩ বছর আগের রেকর্ড

আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…

May 20, 2026

UIDAI-এর বড় সিদ্ধান্ত! আধার আপডেটের ডেডলাইন বাড়ল, ২০২৭ পর্যন্ত মিলবে এই সুবিধা

ভারতের কোটি কোটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি…

May 20, 2026

পশ্চিমবঙ্গে DA ও ৭ম পে কমিশন নিয়ে চাপ বাড়ছে, বড় দাবিতে সরব সরকারি কর্মীরা

পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা (DA) এবং ৭ম পে কমিশন বাস্তবায়নের দাবিতে ফের সরব হয়ে উঠেছেন সরকারি…

May 20, 2026

মন্দিরের সোনা বাজেয়াপ্ত করবে কেন্দ্র? ভাইরাল গুজবের সত্যতা জানাল সরকার

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…

May 19, 2026