নিউজ

করোনার জন্য কলকাতায় আর বড় সভা নয়, কর্মসুচীতে নিয়ন্ত্রনে মমতা

চলতি সপ্তাহে ভারতে করোনা পরিস্থিতি প্রতিনিয়ত খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউতে রীতিমতো নাজেহাল হয়ে পড়েছে সাধারণ মানুষ। নতুন মিউটান্ট স্ট্রেন সংক্রমণ দ্রুতগতিতে করছে এবং মৃতের সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যভাবে। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে চলতি সপ্তাহে দৈনিক সংক্রমনের গ্রাফ ২ লাখ ৩৪ হাজারের গণ্ডি ছুঁয়েছে। গোটা দেশের পাশাপাশি ভয়াবহ করোনা পরিস্থিতি রাজ্যতেও। আজ রবিবার ফের দৈনিক সংক্রমনের রেকর্ড ভেঙ্গে দিল বাংলার করোনা গ্রাফ। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮৪১৯ জন। এই পরিসংখ্যান রীতিমতো উদ্বেগে ফেলছে গোটা বঙ্গবাসীকে।

বাংলায় করোনার এমন ভয়াবহ পরিস্থিতির মাঝে চলছে বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে রাজ্যের প্রান্তে প্রান্তে চলছে নির্বাচনী জনসভা ও রোড শো। প্রত্যেকটি জনসভাতে হাজার হাজার মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখার তোয়াক্কা না করে মেলামেশা করছে। আর তাতেই বাড়ছে সংক্রমণ। এই সপ্তাহে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে কলকাতা শহরে। তাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে যে তৃণমূল কলকাতায় আর কোন বড় জনসভা করবে না। কিছুদিন বাদে বিডন স্ট্রিট একটি জনসভা আছে মমতার। ওটাই হবে মমতার কলকাতায় শেষ জনসভা। এছাড়া ছোটখাটো কোনো জনসভা করতে পারে তৃণমূল বলে জানিয়েছে তারা। তাতে অবশ্য মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন না।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ জনসভায় উপস্থিত থেকে রাজ্য তথা দেশের করনা পরিস্থিতি নিয়ে কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তুলেছেন। তার দাবি, “প্রধানমন্ত্রীর দূরদর্শিতার অভাবে আজ এমন হাল ভারতের। ভারত বাইরে ৮ টি দেশকে ভ্যাকসিন সরবরাহ করেছে। কিন্তু এদিকে নিজেদের ভ্যাকসিন নেই। বাইরের দেশকে দেওয়া উচিত নয় এটা বলছি না। বলছি ভ্যাকসিন দেওয়ার আগে নিজেদের দেশের অবস্থা যাচাই করে নেয়া উচিত ছিল।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026