বিনোদন

বাথটবে বসে বোল্ড ছবি শেয়ার করলেন নেহা! কী বললেন রোহনপ্রীত

নেহা কক্কর বলিউডে এখন জনপ্রিয় গায়িকাদের মধ্যে একজন। একের পর এক হিট হিন্দি মিউজিক অ্যালবামে গান গাইছেন। নেহা কক্করকে কেউ আবার বলে ওঠে রিমেক কুইন। নেহার গান মানেই এখন বলিউডের পুরোনো হিট গান রিমেক করা ৷ বিশেষ করে রিমেক সিঙ্গেলে বরাবরই শীর্ষে জায়গা করে নিয়েছেন এই মেয়ে। এছাড়া নিজের জীবন নিয়ে বেশ চর্চায় থাকেন গায়িকা। ইন্ড্রাস্টিতে গায়িকা হয়ে জনপ্রিয় হওয়ার পর একের পর এক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই গায়িকা।

একদিন নেহা গানের জগতে প্রতিষ্ঠার জন্য বেশ কষ্ট করতে হয়েছিল। নেহার বাবা নেহা ও আরো দুই ভাই বোনকে খুব কষ্ট করে মানুষ করেছেন। নিজের স্ট্রাগেলের সময় নেহাকে ভোজনগীতি ও গাইতে হয়েছে। এই শিল্পী নেটিজেনদের হাত ধরেই একদিন গানের সফরে এসেছিলেন। তাই তিনি আপকামিং গায়ক গায়িকাদের স্ট্রাগেল বুঝতে পারেন। নেহার মন সত্যি কুইনের মতো দয়ালু বললে কিছু কম নয়।

এসবের পাশাপাশি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নেহা বেশ ভালোই সক্রিয়। গানের সাথে তালমিলিয়ে নানান বোল্ড আর কুল ফটোসেশান করে থাকেন নেহা। আর সেই সমস্ত ছবি নিজের সোশ্যাল মিডিয়ার অনুগামীদের সাথে ভাগ করে নেন। সম্প্রতি কিছু বোল্ড ছবি নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন। ছবিতে নেহার পরনে রয়েছে ধবধবে সাদা বাথরোব। বাথরোবে নিজেকে মুড়ে নেহা বসে রয়েছেন বাথটবের ধারে। খোলা চুল আর মিডজটি হাসি নেহাকে আরো সুন্দরী করে তুলেছে। ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে নেহা লিখেছেন, স্নানের পর এক পেয়ালা চা হল জীবনের পজিটিভিটি। এই ছবি দেখে বোঝা যাচ্ছে, তিনি রীতিমতো খুশি। সম্ভবত কোথাও বেড়াতে গিয়েছেন নেহা। তবে কোথায় গিয়েছে তা জানা যায়নি। অন্তত ছবিগুলি দেখে তাই মনে হচ্ছে। নেহার ছবির নিচে কমেন্ট করে তাঁর স্বামী রোহনপ্রীত সিং ও ভাই টনি কক্কর দুজনেই নিজের প্রিয় মানুষকে সুন্দরী বলেছেন। অনুগামীরা গায়িকাকে ভালোবাসা জানিয়েছেন। ভাইরাল হয় এই পোস্ট।

গত ২৪ অক্টোবর দিল্লীর গুরুদ্বারে পাঞ্জাবি মতে রোহনপ্রীত সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন নেহা কক্কর। দুপক্ষের বাড়ির সদস্য আর কয়েকজন আত্মীয়দের রোহনপ্রীত এবং নেহার বিয়ের সম্পন্ন হয়। বিয়ে রিসেপশন বেশ জাঁকজমক ভাবে উদযাপন করা হয়। বিয়ের পর ইতিমধ্যেই দিল্লি এবং চন্ডীগড়ে পরপর দুটি রিসেপশন হয় নেহা-রোহনপ্রীতের৷ বিয়ের পর স্বামীর সাথে দুবাইতে গিয়ে বিলাসবহুল ভাবে মধুচন্দ্রিমা সাড়েন। ফিরেই এখন সংসার সাথে জমিয়ে গানের কাজ করছেন। স্বামী স্ত্রী মিলিয়ে নতুন গানের অ্যালবাম ও তৈরী করেছেন। আর সব মিউজিক ভিডিও বেশ হিট হয়।

Pritisha Dey

Recent Posts

দুপুরে আগুন ঝরা গরম, বিকেলে আকাশ ফাটিয়ে ঝড়-বৃষ্টি! আজই কি কালবৈশাখীর ধাক্কায় বদলে যাচ্ছে বাংলার আবহাওয়া?

দুপুরে রাস্তায় বেরোলেই হাঁসফাঁস গরম, আর বিকেল গড়াতেই হঠাৎ ঝড়-বৃষ্টি—আজ পশ্চিমবঙ্গের আবহাওয়ায় এমনই নাটকীয় পরিবর্তনের…

March 26, 2026

যুদ্ধের মাঝে গ্যাস নিয়ে হাহাকার! সত্যিই কি শেষ হয়ে যাচ্ছে এলপিজি—কী জানাল মোদি সরকার?

হঠাৎ করে গ্যাস নিয়ে এত আতঙ্ক কেন? যুদ্ধের খবরে কি সত্যিই দেশে এলপিজি শেষ হয়ে…

March 25, 2026

এপ্রিলেই সোনার দামে চমক! এখন কিনবেন, না অপেক্ষা করবেন? জানুন কী বলছে বাজার

এপ্রিল মাসে সোনার দাম কোন দিকে যাবে তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক পতনের…

March 25, 2026

শেষ মুহূর্তে টিকিট বাতিল? এক টাকাও ফেরত নয়! রেলের নতুন নিয়মে যাত্রীদের বড় ধাক্কা

শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল? এবার কিন্তু পুরো টাকাই উড়ে যেতে পারে! ভারতীয় রেল টিকিট বাতিলের…

March 25, 2026

ব্যাংক বন্ধের ঝড় আসছে! টানা ৫ দিন ছুটি—কবে কবে বন্ধ, এখনই জেনে নিন

মার্চের শেষ সপ্তাহে টানা কয়েকদিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। রাম নবমী, সপ্তাহান্ত ও মহাবীর জয়ন্তী…

March 25, 2026

একেবারে নতুন নিয়ম! ৩৫ দিন আগে গ্যাস বুকিং বন্ধ—হঠাৎ শেষ হলে কী করবেন? না জানলে পড়বেন বড় সমস্যায়

হঠাৎই বড় ধাক্কা গৃহস্থালির রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য! এখন থেকে চাইলেই আর গ্যাস বুক করতে…

March 25, 2026