নিউজ

চিনাদের জবরদখল কাঠমান্ডুতে চিনা দূতাবাসের সামনে তুমুল বিক্ষোভ নেপাল জনতার

নেপালঃ নেপালে চিনের অবৈধ ইমারত বানানো নিয়ে এদিন সোশ্যাল মিডিয়াতেও চিনের বিরুদ্ধে সরব হলেন নেপালের সাধারণ মানুষ। চিন নেপালের কোনও জমি দখল করার কথা উড়িয়ে দিলেও নেপালে চিনা দূতাবাস থেকে বলা হয়েছে ভারতের মিডিয়া গোটা বিষয়টির ভুল ব্যাখ্যা করছে। এমনকি নেপালের স্বরাষ্ট্র মন্ত্রক জমি দখলের বিষয়টি তদন্ত করতে একটি টিম পাঠিয়েছে হুমলায়। কিন্তু কনোমতেই থামানো যায়নি নেপালিদের উত্তেজনা। তারা কোনভাবেই মেনে নেয়নি চিনাদের এই জবরদখলের ভাবনা।

বিক্ষোভকারীদের অভিযোগ, অবৈধভাবে নেপালের মাটিতে ওইসব বাড়ি বানিয়েছে চিন। শুধু তাই নয়, এলাকায় নেপালিদের ঢুকতেও দিচ্ছে না। ওইসব বাড়ি সরকারের অনুমতি ছাড়াই বানানো হয়েছে। ইতিমধ্যেই গুমলায় পাহাড়ের কোলে ৯-১১টি বাড়ি বানিয়ে ফেলেছে চিনা সেনা।

এই নিয়ে গতকালই কাঠমাণ্ডু শহরের রাস্তায় চিন বিরোধী প্রচারে নামেন নেপালের জনগন। প্রসঙ্গত, নেপালের হুমলা এলাকায় লোকবসতিও তুলনামূলক কম। দীর্ঘদিন ধরে কোনো উন্নয়নমূলক কাজ হয় না বলে ওই এলাকায় সরকারি কর্তাদের তেমন যাওয়া আসাও নেই। আর তার ফাকেই কিছু দিন সেখানে আস্তানা গেড়ে বসে চিন। জানা গিয়েছে, নেপালের হুমলায় নটি ইমারত বানিয়ে ফেলেছে চিনা সেনা।

অনেক দিন আগে থেকেই চিন এই প্রস্তুতি নিয়ে রেখেছিলো। দিন কয়েক আগে নেপালের কয়েকজন সরকারি আধিকারিক এলাকা পরিদর্শনে গিয়েছিলেন, সেখান থেকে ফেরার পর তারা জানান আরও আটটি ইমারত নেপালের ভূখণ্ডে তৈরি করেছে চিনারা। আর এই কেলেঙ্কারি ঘটনার পর বিরোধীদের চাপের মুখে পড়েন প্রধানমন্ত্রীকে কে পি সিং ওলি।

 

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026