নিউজ

স্কুল খুললে কী কী নিয়ম মানতে হবে? স্কুলগুলিকে নির্দেশিকা পাঠাচ্ছে রাজ্য

কলকাতা: নিউ নর্ম্যাল পরিস্থিতিতে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে রাজ্যবাসী। স্যানিটাইজার, মাস্ক এসবকে দৈনন্দিন জীবনের অঙ্গ করেই নিজেদের রোজনামচার জীবনে পুনরায় পা রেখেছে সকলে। তবে এখনও ঘর বন্দি হয়ে রয়েছে স্কুল পড়ুয়ারা। যদিও ‘আনলক ফোর’ শুরু হওয়ার পর থেকেই কনটেইনমেন্ট জোনের বাইরে স্কুল-কলেজ খোলার নির্দেশ দিয়ে রেখেছে কেন্দ্রীয় সরকার। আর এবার সেইমতো সাময়িকভাবে স্কুল খোলার নির্দেশ দিল রাজ্য সরকারও। কিন্তু সবটাই করতে হবে পড়ুয়াদের স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে। শুধু পড়ুয়া বললে অবশ্য ভুল বলা হবে, পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের স্বাস্থ্যবিধির কথাও মাথায় রাখতে হবে। তাই কোভিড প্রোটোকল মেনে স্কুল খোলার আগে স্কুলগুলিকে নির্দেশিকা পাঠাচ্ছে রাজ্য।

এবার এক নজরে দেখে নিন কী কী নির্দেশিকা দেওয়া হয়েছে।….

● প্রত্যেক স্কুলকে একটি করে চেকলিস্ট দেওয়া হবে।

● অভিভাবকরা স্কুলে আসার আগে এবং পরে পড়ুয়াদের স্যানিটাইজ করবে।

● স্কুল খোলার আগে প্রত্যেকদিন গোটা স্কুলকে স্যানিটাইজ করতে হবে।

● প্রত্যেক বেঞ্চে দুজনের বেশি পড়ুয়াদের বসতে দেওয়া হবে না।

● স্কুলে ঢোকা এবং বেরোনোর সময় সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে।

● স্কুলে থাকাকালীন পড়ুয়া এবং শিক্ষকরা এমনকি অন্যান্য সাপোর্ট স্টাফেরাও মাস্ক খুলতে পারবেন না।

● কোনও অনুষ্ঠান বা কারণকে কেন্দ্র করে স্কুলের মধ্যে গ্রুপ তৈরি করা বা জটলা তৈরি করা যাবে না।

সুতরাং, সব মিলিয়ে স্কুল খোলার আগে এই সকল নির্দেশিকা নিয়ে স্কুল কর্তৃপক্ষকে ভাবতে হবে এবং এই সকল নির্দেশ মানলেই সাময়িকভাবে স্কুল খুলতে পারবে, এমনটাই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026