নিউজ

তিনদিনের ট্রাক ধর্মঘট, শিরে সংক্রান্তি অবস্থা হওয়ার জোগান আমজনতার

কলকাতা: আগামী ১২-১৪ অক্টোবর, ট্রাক মালিক সংগঠনগুলি ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট ডেকেছে। যার জেরে অগ্নিমূল্য হতে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। এমনিতেই বেশ কয়েক দিন ধরে আকাশছোঁয়া আলু এবং পেঁয়াজের দাম। তার মধ্যে বেশ কয়েকদিন ধরে বেড়েছিলো ডিমের দাম।

বাজারে অগ্নিমুল্যের জেরে মাছ ,মাংস, ফল এবং শাক সব্জিতে হাত দেওয়া প্রায় দুস্কর হয়ে দাড়িয়েছে। বেশ কদিন ধরে আলুর দাম বাড়াকে কেন্দ্র করে কপালে ভাঁজ পড়েছিলো দেশ বাসির। কিন্তু দেশে আলুর দাম পড়তে না পড়তেই ফের বাড়ে ডিমের দাম। একদিকে করোনা, অন্যদিকে চাকরি চলে যাওয়া। সব মিলিয়ে এরকম বাজার দরে কপালে চিন্তার ভাঁজ আম জনতার।

কলকাতা বা পশ্চিমবঙ্গ ছাড়াও দেশজুড়ে বেড়েছিলো ডিমের দাম।  আগে পশ্চিমবঙ্গে প্রতিদিন ডিমের উৎপাদন হতো প্রায় ৮০ লক্ষ থেকে ১ কোটি কিন্তু আমফান-এর পর থেকেই তা কমে দাঁড়িয়েছে ২০ থেকে ৩০ লক্ষতে। কলকাতা হোলসেল মার্কেটের দাম অনুযায়ী ২ সেপ্টেম্বর পর্যন্ত ১০০ টি ডিমের দাম ছিল ৪৮৩ টাকা।  আলু আর ডিমের দাম কমতে না কমতেই আবার বন্ধ হতে চলেছে তিন দিনের ট্রাক পরিষেবা।

বুধবার ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের তরফে বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। এদিন ট্রাক মালিকরা বলছেন, হাইওয়েতে রীতিমতো পুলিশি রাজ চলছে। তাদের দাবি ২৫ শতাংশ বহন খমতা কমাতে হবে। নাহলে তারা ক্ষতির সম্মুখীন হবে। অন্তত ৫ লক্ষ ট্রাকের চলাচল স্তব্ধ হবে। যার জেরে এক লাফে বাড়তে পারে জিনিসের দাম।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026