নিউজ

নিজের বাড়িতেই আক্রান্ত তিন তালাক রদ আন্দোলনের নেত্রী, তদন্তে গোলাবাড়ি থানার পুলিশ

হাওড়া: তিন তালাক বিল পাস হওয়া নিয়ে দেশব্যাপী যে আন্দোলন সৃষ্টি হয়েছিল, তা আজও সকলের মনে রয়ে গিয়েছে। আর এবার এতদিন পর তিন তালাক রদ আন্দোলনের মুখ তথা বিজেপি নেত্রী ইশারত জাহানের ওপর হামলা করা হল। এই ঘটনায় কার্যত গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ, বৃহস্পতিবার হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত পিলখানা ইশরাত জাহানের বাড়িতেই তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

তবে এই হামলা কোনও রাজনৈতিক দলের নয়। তাঁর শ্বশুরবাড়ির লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেত্রী। তিনি অভিযোগ করে বলেছেন, ‘এদিন দুপুর একটা নাগাদ তিনি যখন বাড়িতে একা ছিলেন, তখন শ্বশুরবাড়ির বেশ কয়েকজন লোক তাঁর বাড়িতে ঢুকে হামলা চালায়। এমনকি তাঁর ওপর চড়াও হয়ে অস্ত্র নিয়ে তেড়ে আসে বলেও অভিযোগ করেছেন তিনি। এমনকি তাঁর ওপর চড়াও হয়ে তাঁকে মারধর করে জামা-কাপড় ছিড়ে দিয়েছে বলেও অভিযোগ করেছেন বিজেপি নেত্রী।

তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে হাওড়া গোলাবাড়ি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তবে এবারই প্রথম নয়, এর আগেও বহুবার শ্বশুরবাড়ির অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে ঈসারত জাহানকে। এমনকি তিনি শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে এসে তিন তালাক রদ আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। তবে এবার ঠিক কী কারণে তাঁর ওপর এই হামলা হয়েছে, তা এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে গোলাবাড়ি থানার পুলিশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026