নিউজ

নেতাজি তাঁর প্রাপ্য সম্মান পাননি, আক্ষেপ করলেন সুভাষ-কন্যা

জার্মানি: সবাই একসঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)-র জন্মদিবস পালন করলেই ভাল। তবে তাঁকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ‘প্রতিযোগিতা’ও থাকবে। তবে এমনটা না করা হলেই ভাল। এমনই মত তাঁর কন্যা অনীতা বসু পাফের (Anita Bose Puff)।

এদিন তাঁর কথাতে পরিষ্কার তিনি এ দেশে এবং রাজ্যের রাজনীতির ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল। তবে নেতাজিকে দেশে যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি বলে অক্ষেপ করেন তিনি। জার্মানি থেকে তিনি জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদিরা নিজেদের মতো করে নেতাজির জন্মজয়ন্তী পালন করার চেষ্টা করেছেন। প্রত্যেকেই নিজেদের মতো করে নেতাজির প্রতি শ্রদ্ধা জানানোর কথা বলেছেন। সেই দিক থেকে আমি বলব, যদি তাঁকে নিয়ে রাজনীতি না-করে এক ছাতার তলায় এসে এই জন্মজয়ন্তী পালন করা যেত, তাহলে সেটা ভাল হত। তবে যেটা হযেছে, তাতে বাবার জন্মজয়ন্তী পালন করার প্রয়োজন ছিল না।’

নেতাজিকে নিয়ে কংগ্রেসের সমালোচনাও করেন তিনি। তাঁর মতে, ‘সুভাষচন্দ্রের সঙ্গে কার্যত একটা প্রতিযোগিতায় নেমেছিল নেহেরু পরিবার। নেতাজি দেশকে অনেক কিছু দিয়েছেন। আজ যখন লড়াই দেখছি, কোনও খারাপ কিছু দেখছি না। কংগ্রেস নেতাজির অনেক গুণমুগ্ধ ছিলেন। নেতাজি এবং গান্ধীজির মধ্যে অনেক ফারাক ছিল। তবুও তাঁরা স্বাধীনতা সংগ্রামীদের মতো সম্মান পাননি।’ এভাবেই নিজের আক্ষেপ তুলে ধরেন নেতাজি-কন্যা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026