বিনোদন

কালো শাড়িতে রোম্যান্টিক গানে নেচে ভাইরাল হলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

অভিনেত্রী রচনা ব্যানার্জি (Rachana Banerjee) মানেই এভারগ্রিন পার্সোনালিটি। ছেচল্লিশ বছর বয়সেও রচনা একইরকম চার্মিং এবং সুন্দরী। রচনা অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ নৃত্যশিল্পীও। প্রায়ই তিনি ইন্সটাগ্রামে নিজের ডান্স ভিডিও শেয়ার করেন।  সম্প্রতি নিজের শুটিংয়ের ফাঁকে জনপ্রিয় হিন্দি ফিল্ম ‘সিম্বা’র গান ‘তেরে বিন’-এর সঙ্গে নাচলেন রচনা। তাঁর পরনে ছিল কালো রঙের প্রিন্টেড শাড়ি। শাড়ি পরে রচনার দক্ষ নৃত্যশৈলী ধরা পড়েছে তাঁর তৈরী ডান্স ভিডিওতে। রচনা ডান্স ভিডিওটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে গেছে। কিছু দিন আগে সলমন খান (Salman khan)অভিনীত জনপ্রিয় হিন্দি ফিল্ম ‘এক থা টাইগার’-এর গান ‘মাসাল্লাহ’-এর সঙ্গে নেচেছেন রচনা। তাঁর এই ডান্স ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ভিডিওতে দেখা যাচ্ছে, রচনার পরনে রয়েছে কালো রঙের আনারকলি এবং তার সঙ্গে মানানসই বিডসের নেকলেস। নেটিজেনরা তাঁদের প্রিয় ‘দিদি’-র নাচের প্রশংসা করেছেন। তারও কিছুদিন আগেই রচনা ‘হায় গর্মি’ গানের সঙ্গে নিজের ডান্স ভিডিও শেয়ার করেছিলেন।  রচনা ভিডিওটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ক্রিসমাসের সময়  শীতের সন্ধ্যায় ‘বনফায়ার’ পার্টি করেছিলেন রচনা। সেখানে এই ডান্স ভিডিও বানিয়েছিলেন তিনি। রচনার পরনে ছিল কালারফুল পুলওভার  এবং জিনস।

রচনা  নিজের ছেলের মধ্যেই খুঁজে পান নিজের পৃথিবী। ক্রিসমাসের ছুটিতে রচনা তাঁর ছেলেকে নিয়ে বড়দিনের ছুটি কাটাতে গিয়েছিলেন ইবিজা ফার্ম রিসর্ট অ্যান্ড স্পা-তে। সেখানে গিয়ে শীতের রোদে জমিয়ে ক্রিকেট খেলেছেন মা ও ছেলে। সেই ছবিগুলি ইন্সটাগ্রামে শেয়ার করে রচনা বলেছেন, তাঁর ছেলেই তাঁর সবকিছু। ছবিতে রচনার পরনে রয়েছে মভ কালারের ট্র‍্যাক সুট ও চোখে সানগ্লাস। রচনার ছেলের পরনে রয়েছে কালো রঙের জিনস এবং নীল টি-শার্ট এবং হাতে ক্রিকেট ব্যাট। রচনার শেয়ার করা ছবিগুলি ভাইরাল হয়েছে। নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে মা ও ছেলের মিষ্টি ছবিগুলি।

রচনা মূলত ঘরে ঘরে ‘দিদি নং 1’ শোয়ের দৌলতে বেশি পরিচিত। একসময় অভিনেত্রী হিসাবে প্রশংসিত হলেও টেলিভিশনের পর্দায় তাঁর উপস্থিতি ‘দিদি নং 1’- এর টিআরপি বাড়িয়ে দিয়েছে। রচনার পরিবর্তে একবার দেবশ্রী রায়(Debashree  Roy)শোয়ের সঞ্চালক হিসেবে আনা হলেও দর্শকদের মন ছুঁতে পারেননি দেবশ্রী। তাই রচনাকেই আবার এই শো-তে ফিরিয়ে আনা হয়।

রচনার জনপ্রিয়তার আরেকটি কারণ হলো তাঁর মানবিকতা। টলিউডের বহু দুঃস্থ শিল্পীকে সাহায্য করেন রচনা।ব্যক্তি রচনা ভালোবাসেন গাছ লাগাতে,বেড়াতে যেতে,নিজের ছেলেকে নিয়ে জমিয়ে সংসার করতে এবং জীবনকে ইতিবাচক ভঙ্গিতে এগিয়ে নিয়ে যেতে। আক্ষরিক অর্থেই রচনা ‘দিদি নং 1’।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026