নিউজ

এ যেন সিনেমা! ২৪ ঘন্টার জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছেন কিশোরী সৃষ্টি গোস্বামী

হরিদ্বার: অনিল কাপুর (Anil Kapoor), অমরেশ পুরী (Amresh Puri) এবং রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee) অভিনীত বলিউড (Bollywood) ছবি ‘নায়ক’ (Nayak)-এর কথা নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে? যেখানে দেখানো হয়েছিল দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীকে বা বলা ভাল দুর্নীতিগ্রস্থ মুখ্যমন্ত্রীর আসল চেহারা সকলের সামনে তুলে ধরার জন্য একজন ছাপোষা সাধারণ মধ্যবিত্ত সাংবাদিক ২৪ ঘন্টার জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আর তারপর মুখ্যমন্ত্রীর দায়িত্বে থেকে একজন মানুষ তার রাজ্যের জন্য কী কী করতে পারেন, কী কী করা তাঁর কর্তব্য তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন সেই হিরোর চরিত্রে অভিনয় করা অনিল কাপুর। সুপার ডুপার হিট হয়েছিল এই ‘নায়ক’ ছবিটি। বলিউড মহলে কার্যত সাড়া ফেলে দিয়েছিল। আর এবার এমনই এক দৃশ্যের ফের সাক্ষী থাকতে চলেছে গোটা দেশ। তবে সেটা কোনও সিনেমা প্লট নয়, বাস্তবে এমন এক ঘটনা ঘটতে চলেছে যেখানে হরিদ্বারের (Haridwar) কিশোরী সৃষ্টি গোস্বামী (Srishti Goswami) ২৪ ঘন্টার জন্য উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আর মুখ্যমন্ত্রী হয়ে তিনি রাওয়াত সরকারের কর্মসূচির অগ্রগতি পরিদর্শন করবেন।

আজ, রবিবার অর্থাৎ ২৪ জানুয়ারি দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় বালিকা দিবস। আর তার জন্য ১৯ বছরের বালিকাকে ২৪ ঘন্টার জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী করা হয়েছে। একদিনের জন্য হলেও মুখ্যমন্ত্রী পদে বসে সৃষ্টিকে গুরুদায়িত্ব পালন করতে হবে। উওরাখণ্ডের রাজধানী গেইরসন থেকে তিনি দায়িত্ব সামলাবেন। রাজ্য সরকার কর্তৃক বিভিন্ন প্রকল্পের পুনরায় পর্যালোচনা করবেন সৃষ্টি।

এই প্রসঙ্গে বৃষ্টি বলেছেন, ‘এটা সত্যি যে আমি এখনও বিশ্বাস করতে পারছিনা। আমি এতটাই অভিভূত। তবে একইসঙ্গে আমি কথা দিচ্ছি, আমার যথাসাধ্য চেষ্টা করব, যে প্রশাসনের কাজে যুব সমাজ দক্ষ হতে পারেন।’ জানা গিয়েছে, ২৪ ঘন্টার জন্য এই কিশোরী মুখ্যমন্ত্রী অটল আয়ুষ্মান প্রকল্প, স্মার্ট সিটি প্রকল্প, পর্যটন বিভাগের হোমস্টে প্রকল্প সহ আরও অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প পর্যালোচনা করবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026