কলকাতা: অসুস্থ রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পরিবার সূত্রে খবর, গতকাল, শনিবার (Saturday) রাত থেকেই বুকে যন্ত্রণা হচ্ছিল মধ্য হাওড়ার (Central Howrah) বিধায়ক তথা হাওড়া সদর জেলা তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়ের। এদিন সকালে তাঁকে নিয়ে যাওয়া হয় উডল্যান্ডস হাসপাতালে (Woodland Hospital)। সেখানেই এখনও তিনি চিকিৎসাধীন।
বর্তমানে হাসপাতালের এমার্জেন্সিতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাঁর বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, অরূপ রায়ের অনেকদিন থেকেই হাইপারটেনশন ও ডায়াবেটিস রয়েছে। তাই তাঁকে প্রতিনিয়তই সাবধানে থাকতে হয়। তবে সম্প্রতি প্রশাসনিক ও দলীয় কাজের বেশ চাপ রয়েছে তাঁর ওপর। সেসবের জেরেই হয়তো আচমকা অসুস্থ হয়ে পড়েন বলে মনে করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…