বলিউড

Salman Khan: ভুঁড়ি বেড়েছে সালমানের! সেই নিয়ে নাচ করেই নেটিজেনদের কাছে ট্রোল হলেন ভাইজান

বলিউডের ভাইজান তিনি। ইন্ডাস্ট্রির সুপারস্টারদের মধ্যে অন্যতম সালমান খান। শুরুর দিন থেকে অনেক পরিশ্রম দিয়েই তৈরি করেছেন নিজের এই বিশাল সাম্রাজ্য। বানিয়েছেন এই বিশাল স্টারডম। তার অগণিত ভক্তরা পর্দায় তাকে একঝলক দেখার অপেক্ষায় থাকেন সর্বদা। তার অভিনীত যেকোনো ছবিই হিট বক্স অফিসে।

গতবছরের শেষের দিকে ভাইজানের জন্মদিনের আগেই তার প্রিয় ফার্ম হাউজে সাপে কামড়েছিল তার হাতে। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। ঐ মুহূর্তে এই খবর গোটা মিডিয়ার পাশাপাশি শোরগোল ফেলেছিল তার অনুরাগীমহলেও। সুস্থ হওয়ার পর সময় কাটিয়েছিলেন ঐ ফার্ম হাউজেই। পরে জন্মদিনের দিনটা, বছরের শেষ এবং শুরুর দিনটা নিজের ঘনিষ্ঠ মহল ও বন্ধু-বান্ধবদের নিয়েই কাটিয়েছিলেন ভাইজান। সেই সময় কাটানোর কিছু ছবিও প্রকাশ্যে এসেছে। প্রায় সকলেই জানেন নিজের অবসরের বেশিরভাগটাই এই ফার্ম হাউজে কাটাতে পছন্দ করেন অভিনেতা, তা নতুন করে বলার প্রয়োজন পড়ে না।

সালমান খানের যেকোনো ছবি কিংবা ভিডিও ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি সালমান খানের নাচের একটি ভিডিও ইনস্টাগ্রামের একটি অফিশিয়াল পেজ থেকে শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে ভাইজানকে ‘দাবাং ৩’এর ‘পান্ডে জি সিটি’ গানের সাথে নাচের রিহার্সাল করতে দেখা যাচ্ছে। আর এই ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মাঝে ট্রোলের শিকার হয়েছেন ভাইজান।

 

সম্ভবত সেইসময়ে ‘সুলতান’ ছবির শুটিং চলছিল কিংবা সবে সবে শেষ হয়েছিল। আর তার জন্যই ভাইজানকে অনেকটা ওজন বাড়াতে হয়েছিল ঐ সময়ে। ছবির জন্য শরীর নিয়ে এমন অনেক কারিগরিই করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। তবে এরপরেই খুব দ্রুত আবারো আগের চেহারায় ফিরে এসেছিলেন অভিনেতা। তবে সেইসময় নিজের শরীরের অতিরিক্ত মেদ পুরোপুরি ঝরাতে না পারলেও কাজ থামাননি অভিনেতা। তাই তিনি ঐ চেহারাতেই নাচের রিহার্সাল চালিয়ে গিয়েছিলেন। আর সম্প্রতি সেই পুরনো ভিডিওই ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে।

 

এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনরা ট্রোল করেছেন অভিনেতাকে। নেটিজেনদের মধ্যে কেউ তার উদ্দেশ্যে বলেছেন, তার পেট দেখেই বোঝা যাচ্ছে তার বয়স হয়ে গিয়েছে। আবার কেউ সরাসরি জিজ্ঞাসা করেছেন, ‘অন্তিম’ ছবিতে কি অভিনেতা নিজের শরীরের সাথে ক্যামেরায় কারসাজি করেছিলেন? কেউ সরাসরি প্রশ্ন তুলেছেন, তার ফিটনেস নিয়ে। উল্লেখ্য, বলিউডের তারকারা এই সমস্ত ট্রোলিংয়ে অভ্যস্ত। তাই এইসব বিষয়ে বেশি পাত্তা দিতে নারাজ তারা। তবে আপাতত বড়পর্দায় অভিনেতাকে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন তার অগণিত ভক্তরা। বর্তমান পরিস্থিতিতে বন্ধ রয়েছে বেশির ভাগ শুটিং। আপাতত, করোনা সংক্রমণে সর্বোচ্চ মহারাষ্ট্র।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026