টলিউড

Srabanti Chatterjee: তিন তিনটে বিয়ে ভাঙার পরেও সিঁদূর পরে ছবি শেয়ার শ্রাবন্তীর! ভিডিও দেখে অবাক নেটনাগরিকরা

বর্তমানে টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। তিনি ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই চর্চিত হন তিনি। কর্মজগতে প্রত্যাশার থেকে বেশি সফলতা পেলেও ব্যক্তিগত জীবনে তিনি সফল নন। বারে বারে ভাঙনের সম্মুখীন হয়েছেন অভিনেত্রী। তিনি তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেও তিনবারই বিচ্ছেদ ঘটেছে তার জীবনে। চতুর্থবারের জন্য এক ব্যবসায়ীয়ের প্রেমে পড়েছেন অভিনেত্রী। এমনকি আংটিও উপহার দিয়েছেন তাকে, তার ছবিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি অভিনেত্রীর নতুন লুক আবারো চর্চায় এনেছে তাকে। সিঁদুর পরে দেখা মিলেছে অভিনেত্রীর। এই লুকে প্রকাশ্যে আসার পর থেকেই পুনরায় নেটনাগরিকদের একাংশের মধ্যে ট্রোল হয়েছেন তিনি।

শ্রাবন্তী চ্যাটার্জী সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই লুকে একটি রিল ভিডিও ও নিজের দু’টি ছবি শেয়ার করেছেন। অভিনেত্রীর পরনে ছিল কালো চকচকে শাড়ি ও স্লিভলেস কালো মানানসই ব্লাউজ। খোলা চুলে, হালকা মেকাপে সিঁদুর পরে সোশ্যাল মিডিয়ার পাতায় দেখা দিয়েছেন অভিনেত্রী। ব্যাকগ্রাউন্ডে চলছিল সোমলতার কন্ঠে ‘যেন তোমারি কাছে’ গানটি। নিঃসন্দেহে অভিনেত্রীকে দেখতে দারুণ লাগছিল। তবে অভিনেত্রীকে সিঁদুর পড়তে দেখে নেটিজেনরা প্রশ্ন তুলেছে অনেক।

কৌতুহলী নেটিজেনরা জিজ্ঞাসা করেছেন আবারো কি অভিনেত্রী সব ভুলে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন? আবার কেউ জিজ্ঞাসা করেছেন, শুধুমাত্র ফটোশুটের জন্যই কি এমন সাজ? এগুলো ছাড়াও একাধিক ইঙ্গিতপূর্ণ মন্তব্যের সম্মুখীন হয়েছেন অভিনেত্রী। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী। কারণ এই সমস্ত ট্রোলিংয়ে অভ্যস্ত তিনি। এমন ধরনের ঘটনা তার সাথে হামেশাই ঘটে থাকে। তাই এই বিষয়গুলোকে বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি।
Picture

তবে অভিনেত্রীর এমন সাজের পিছনে অন্য কারণ রয়েছে। আসলে পরিচালক অয়ন দে পরিচালিত আসন্ন ছবি ‘ভয় পেয় না’তে জুটি বাঁধতে চলেছেন ওম সাহানি ও শ্রাবন্তী চ্যাটার্জী। এ খবর গতবছরের শেষের দিকেই প্রকাশ্যে এসেছে। সেই আসন্ন নতুন ছবিতে অভিনয়ের জন্যই এমন সাজে সেজেছেন অভিনেত্রী। অভিনেত্রীর শেয়ার করা ছবি ও রিল ভিডিওর ডেসক্রিপশন দেখেই তা স্পষ্ট হয়েছে।

উল্লেখ্য, ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে চলতি বছরের ৪’ঠা জানুয়ারি থেকেই। আসন্ন ছবি ‘ভয় পেয় না’ আসলে একটি ভৌতিক ছবি। এই ছবিতে প্রথমবারের জন্য শ্রাবন্তীর বিপরীতে দেখা মিলবে ওমের। এর আগেও অভিনেত্রীর সাথে স্ক্রিন শেয়ার করেছেন তিনি, তবে জুটি হিসেবে এই প্রথমবার। আপাতত অভিনেত্রীর অনুরাগীরা তাকে বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026