সুশান্ত সিং রাজপুতের অভিনীত ছবি ‘দিল বেচারা’র ট্রেলার কাল দুপুরে রিলিজ করেছে। ফক্স স্টার হিন্দি এই ইউটিউব চ্যানেলে রিলিজ করেছে সিনেমার ট্রেলার। এই ট্রেলার রিলিজ হওয়ার পরই দ্রুত ভাবে বাড়তে থাকে ভিউস এর সংখ্যা। 22 ঘণ্টার মধ্যে ভিউসের সংখ্যা 25 মিলিয়ন ছাড়িয়ে গেছে। সুশান্ত এর ভক্তরা ছাড়াও বহু মানুষ এই এই সিনেমার জন্য অপেক্ষা করছে।
এই সিনেমায় একটি ডায়লগ বলেছেন সুশান্ত সেই কথা মন ছুঁয়ে গেছে প্রতিটা দর্শকের। তিনি বলেছেন, জন্ম কবে নিতে হবে এবং মরতে কবে হবে সেটা আমরা ঠিক করতে পারিনা। কিন্তু কেমন ভাবে জীবন কাটাব তা আমরা ঠিক করতে পারি। এই কথার সঙ্গে বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় ট্রেলার শেয়ার করছে। অভিনেতা ১৪ ই জুন তার নিজের বাড়িতে আত্মঘাতী হয়েছেন। অভিনেতা মারা যাওয়ার পর থেকেই বহু মানুষ মন থেকে তার এমন ভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছে না। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা সেই আবেগে বিভিন্ন ধরনের পোস্ট করছে।
পরিচালক মুকেশ ছাবরা-র প্রথম পরিচালিত ছবি। এই ছবিতে সঞ্জনা সংভিকে প্রথমবার বলিউডে দেখা যাবে। হলিউড সিনেমা দ্য ফল্ট ইন আওয়ার স্টার’কে রিমিক করেই এই সিনেমা তৈরি হয়েছে। সঞ্জনার চরিত্রের নাম কিসই বাসু আর সুশান্ত সিং রাজপুত এর চরিত্রের নাম মানি। কিসইর ক্যান্সার আছে কিন্তু মানি এসে তার লাইফ বদলে দেয়। তারা একসময় প্যারিসে চলে যায় তাদের ভালোবাসা এবং বিচ্ছেদের নিয়েই গল্প।
এই সিনেমা মুক্তি পাওয়ার কথা মে মাসের ৮ তারিখে কিন্তু লোকডাউনের জন্য তা সম্ভব হয়নি। ডিজনি প্লাস হটস্টার 24 শে জুলাই এই সিনেমা রিলিজ হবে। সুশান্ত সিং রাজপুতের শেষ অভিনীত সিনেমা বলে ডিসনি প্লাস হটস্টারে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব সবাই এই ছবি দেখতে পারবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…