নিউজ

নয়া রেকর্ড ভারতে, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২২৭ জন

গত সপ্তাহ থেকে দেশজুড়ে লকডাউন জারি করা হয়েছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন জারি থাকবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। কিন্তু এই লকডাউনের পর থেকে ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ১ দিনে নতুন করে ২২৭ জনের শরীরে করোনা সংক্রমণ ঘটেছে। বর্তমানে ভারতে করোনাতে আক্রান্তের সংখ্যা ১২৫১ জন। যার মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে এবং ১০২ জন সুস্থ হয়েছেন বলে স্বাস্থ্যমন্ত্রকের দাবি। দিল্লিতে নতুন করে ২৫ জনের করোনা সংক্রমণ হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৭ জন।

কেন্দ্রীয় সরকার গতকাল জানিয়েছে যে ভারত এখনও ভাইরাস সংক্রমণের দ্বিতীয় স্টেজ অর্থাৎ স্থানীয় স্তরেই আছে। ICMR-র তরফে লব আগরওয়াল বলেছেন যে ভারত এখনও স্থানীয় সংক্রমণের স্টেজেই আছে। তিনি বিশেষ করে উল্লেখ করেছেন যে ‘গোষ্ঠী’ শব্দটি ব্যবহার করলে তার একটা আলাদা কারণ আছে। মানুষ এই শব্দটিকে সঠিকভাবে ব্যবহার করছেন না।

এছাড়া ২১ দিনের বেশি লকডাউনের সময়সীমা বাড়ানোর তথ্য সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলেছে কেন্দ্র। সোমবার সরকারি সংবাদ মুখপাত্র প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে যে বিভিন্ন মিডিয়া ও সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে ২১ দিনের পর লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেবে কেন্দ্র। এই গুজব সম্পূর্ণ ‘ভিত্তিহীন’। সংবাদ সংস্থা ANI  সূত্রের খবর অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবা সোমবার সকালে এই লকডাউনের সময়সীমা বাড়ানোর সমস্ত তথ্য উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে তিনি এইসমস্ত খবর দেখে অবাক হয়েছেন। আপাতত লকডাউন বাড়ানোর কোনো পরিকল্পনা কেন্দ্রের নেই বলেও তিনি উল্লেখ করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026