নিউজ

লকডাউনের মধ্যে ২৭ লক্ষ শ্রমিককে অর্থ দিয়ে সাহায্য যোগী সরকার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা নিয়ন্ত্রণে দেশজুড়ে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন। হঠাৎ এই লকডাউনে করোনা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও দিনমজুর, গরিব মানুষের সমস্যা বেড়েছে। যেসব শ্রমিকরা কাজের জন্য অন্য রাজ্যে থাকেন তাদের সংকট আরও প্রবল। কাজ না থাকায় অর্থাভাব,খাদ্যসঙ্কটের সম্মুখীন হতে হচ্ছে এমন বহু মানুষকে।

এই সব মানুষের সমস্যার কথা ভেবে যোগী আদিত্যনাথের সরকার কাজ হারানো শ্রমিকদের জন্য ৬১১ কোটি টাকা খরচ করেছেন যাতে তাদের কোনও সমস্যা না হয়। মোট ২৭ লক্ষ ১৫ হাজার শ্রমিককে অর্থ সাহায্যর পাশাপাশি মনরেগা অর্থাৎ ১০০ দিনের কাজের শ্রমিকদের সরাসরি অর্থ সাহায্য ও খাদ্যশস্য পৌঁছে দিয়ে তাদের সাহায্যের চেষ্টা করছে উত্তরপ্রদেশ সরকার। পরবর্তীতে আরও বহু মানুষকে সরাসরি অর্থ সাহায্য করা হবে বলে আশ্বস্ত করেন উত্তরপ্রদেশ সরকার।

সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজ্যের শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে কথা বলছিলেন তাদের পরিস্থিতি নিয়ে বিশদে জানতে তখনই তিনি এইসব কথা জানান। শুধু এবার নয় এর আগেও  দিল্লিত যেসব পরিযায়ী শ্রমিক আটকে ছিল তাদের সমস্যার সমাধানে তিনি নির্দেশ দেন ওই সব শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য রাস্তায় নামাতে হবে বাস এবং এক হাজার বাস রাস্তায় নামে তাঁর নির্দেশে।

তবে গতকালই বিতর্ক উঠে আসে উত্তরপ্রদেশের বরেলিতে পরিযায়ী শ্রমিকদের উপর রাসায়ণিক স্প্রে করার জন্য। যদিও বিরোধীরা জেলা প্রশাসনের এই অমানবিক আচরণের জন্য দোষারপ করছেন যোগী সরকারের মানসিকতাকে। কিন্তু যোগী আদিত্যনাথ এই নির্মম ঘটনার জন্য জেলাশাসককে তিরস্কারের পাশাপাশি তাঁর বিরুদ্ধে নিচ্ছে শাস্তিমূলক পদক্ষেপ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026