বিয়ের পরের দিন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় সব বউ কাঁদে। এটা খুব স্বাভাবিক একটি ঘটনা। কিন্তু, অত্যধিক কান্নার ফলে যে কোন কনের মৃত্যু হতে পারে এটাও খুব অদ্ভুত একটি ঘটনা। তবে এই অসম্ভব একটি ঘটনা ঘটে গেছে সম্প্রতি, যা সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে। ওড়িশার যুলুন্দা গ্রামের এই ঘটনা বর্তমানে সোশাল মিডিয়ায় ভাইরাল।
জানা যাচ্ছে, অত্যধিক কান্নার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই কনের মৃত্যু হয়েছে। উড়িশার জুলুন্দা গ্রামের গুপ্তেশ্বরি শাহের সঙ্গে বিয়ে হয় বালানগরের এক পাত্রের। তারপর যখন বিয়ে শেষ করে শ্বশুর বাড়ি যাওয়ার পালা তখন অতিরিক্ত কান্নার ফলে সে হঠাৎ করে অজ্ঞান হোয়ে পড়ে যায়। পরিবারের লোকজন সেই ঘটনা দেখে হতচকিত হয়ে যান।
তারপর পরিবারের সদস্যরা তাকে নিয়ে হাতে পায়ে জল দিয়ে তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। তার হাতে পায়ে জলের ছিটে দেওয়ায় কোনো কাজ হলো না। তারপর তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে।
সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর কনের দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। মৃতার বাবা জানাচ্ছেন, সে বিয়ের আগে মানসিক অবসাদে ভুগছিল। তবে চিকিৎসকরা বলছেন, অত্যধিক কান্নার জন্য তার মৃত্যু হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…