রাজ্য

মিঠুনের বিজেপি যোগ নিয়ে তীব্র কটাক্ষ ঘাসফুল নেতাদের, জানুন কে কী বললেন

বঙ্গ রাজনীতিতে বেশ কিছুদিন আগে থাকতেই জোর জল্পনা চলছিল যে ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী হয়তো গেরুয়া শিবিরে যোগদান করতে পারেন। তারপর সরস্বতী পুজোর দিন মিঠুনের মুম্বাইয়ের বাড়িতে আরএসএস প্রধান মোহন ভাগবতের উপস্থিতি এই জল্পনার ভিত্তিপ্রস্তর তৈরি করে। তারপর আজ রবিবার ব্রিগেডের সমাবেশে নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। গেরুয়া শিবিরে যোগদান করে মিঠুন জানিয়েছেন যে তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো এবং বিজেপি এমন একটি মাত্র দল যা মানুষের ভালোর জন্য কাজ করছে।

মিঠুন চক্রবর্তী আজ বিজেপিতে যোগদান করার পর তার পুরোনো সহকর্মী তৃণমূল নেতারা এই প্রসঙ্গে অভিনেতাকে তুলোধোনা করেছেন। প্রবীণ তৃণমূল নেতা সৌগত রায় মিঠুন চক্রবর্তীকে “বিশ্বাসঘাতক” বলে কটাক্ষ করেছেন। সৌগত রায় বলেছেন, “মিঠুন চক্রবর্তীকে বিশ্বাসঘাতক ছাড়া আর কি বলবো খুঁজে পাচ্ছিনা। শুধু দল পাল্টায়। আরো আরেকবার দল পাল্টে প্রমাণ করে দিল ও বিশ্বাসঘাতক। আগে সিপিএমে ছিল। তারপর ২০১৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে রাজ্যসভায় সদস্য হয়েছিলেন। তারপর আবার জোচ্চুরি করে ইডির ভয় কোণঠাসা হয়ে গেছিল। কিন্তু এবার আবার বিজেপি বলেছে দলে না এলে ইডি লেলিয়ে দেবে। তাই রোজভ্যালি থেকে যা টাকা নিয়েছিল সব বিজেপিকে ফেরত দিয়ে আবার সাধু হয়ে গেছে। তাহলে বিজেপির ওকে একদম বিশ্বাস করা উচিত না। বলা যায় না কখন আবার পাল্টি খেয়ে যাবে।”

অন্যদিকে প্রায় একই রকম প্রতিক্রিয়া জানালেন তৃণমূল নেতা ও পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বারবার দলবদল ইস্যুকে কটাক্ষ করে তিনি জানিয়েছেন, “বিজেপিতে যোগ দেওয়া মিঠুনের ব্যক্তিগত সিদ্ধান্ত। ওর সাথে আমার অনেক দিনের পরিচয়। কিন্তু ও কেন বিজেপিতে যাচ্ছে এখন তো আমি বলতে পারব না। তবে মিঠুন যদি বলে দেয় নরেন্দ্র মোদি বিশ্বের বৃহত্তম নেতা তাহলে তো সত্যি হয়ে যাবে না। কারুর কথায় কিছু সত্যি হয় না। মোদি সারাজীবন মোদি থাকবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026