নিউজ

স্টেশনে আসতে চলেছে নয়া নিয়ম, নিষিদ্ধ হতে পারে হকারদের প্রবেশ

কলকাতা : গতকাল নবান্নের  সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান আনলক-৪ এ চালু হতে পারে মেট্রো এবং লোকাল ট্রেন পরিষেবা। কিন্তু করোনা আবহে বদলে যেতে চলেছে আগের অনেক নিয়ম । ট্রেনে ওঠার ক্ষেত্রেও পালন করা হবে সামাজিক দুরত্ব । এমনকি  ট্রেন চলাচল শুরু হলে, বদলাবে স্টেশন চত্বর। যাত্রীদের যাতায়াতের পথ বদলানোর পাশাপাশি বদলে দেওয়া হতে পারে আরও নিয়ম। আর এসবের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হলো  নিষিদ্ধ হতে চলেছে হকারদের প্রবেশও ।

ট্রেন পরিষেবা দেওয়ার ব্যাপারে রেলমন্ত্রক থেকে বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে কথাও চলছে।  গতকাল খোদ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রেল নিয়ম মানলে, রাজ্যের আপত্তি নেই। কিন্তু এই ক্ষেত্রে অনেক নিয়ম মেনে সকলকে চলতে হবে। তিনি আরও জানান, এখনই খোলা হবে না স্কুল এবং কলেজ। আর প্রয়োজনে সপ্তাহে তিন দিন দেওয়া হতে পারে বিমান পরিষেবা ।

সংক্রমণ রুখতে প্রথম থেকেই ব্লু-প্রিন্ট কার্যকর করা হবে। অটোমেটিক থার্মাল স্ক্যানারও থাকবে। যাত্রীদের ঢোকার সময়ই শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে।সতর্কতা বজায় রাখার জন্য শিয়ালদহ স্টেশনে বসছে অটোমেটিক থার্মাল স্ক্রিনিং মেশিন ৷ লোক সংখ্যা এড়াতে শহরতলির স্টেশনে ঢোকা-বেরনোর পথ আলাদা করে দেওয়া হচ্ছে।

সূত্রের খবর পালা করে রেলকর্মীরাও প্রবেশ-বেরনোর পথে পাহারা দেবেন। তবে এসবের জেরে সমস্যায় পড়তে চলেছেন হকাররা। স্টেশন চত্বরে আপাতত খুলব কোনও দোকান।পরে অবস্থা স্বাভাবিক হলে সেই নিয়ে আলোচনা করে আবার আগের মত হকারদের প্রবেশে অনুমতি দিতে পারে রেলমন্ত্রক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026