বিনোদন

তবে কি সুশান্তকে গাঁজাই সাজা দিল? কী বলছেন সুশান্তের প্রাক্তন নিরাপত্তারক্ষী

সুশান্তের আত্মহত্যা মামলার জট যত খুলছে উঠে আসছে একের পর এক ভয়ানক সত্য। এবারও তেমনটাই হল। নেশায় নাকি বুঁদ থাকতেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত, এমনই অভিযোগ করলেন সুশান্তের প্রাক্তন নিরাপত্তারক্ষী। এই নিরাপত্তারক্ষীর নাম মুস্তাক।

মুস্তাক এও বলেন যে প্রাইভেট পার্টি চলাকালীন গাঁজা, চরসের নেশায় বুঁদ হয়ে থাকতেন তিনি, যেকোনো হাউস পার্টিতে তাঁর বন্ধুদের সঙ্গে গাঁজা সেবন করতেন সুশান্ত। বাড়িতেই আসর বসত গাঁজা পার্টির। তবে গাড়িতে কখনো মাদক রাখতেন না তিনি। গাড়িতে যাতে ভুল বশত গাঁজার কোন প্যাকেট না থাকে তার জন্য গাড়ি সঠিকভাবে পরীক্ষা করার কড়া নির্দেশ থাকতো।

অথচ, সুশান্তের বাবা দাবি করছেন যে সুশান্তকে মাদক সেবন করিয়ে খুন করা হয়েছে এবং কিছুদিন আগেও সুশান্তের এক প্রাক্তন স্টাফ জানান যে সুশান্ত সিং রাজপুত কখনো মাদকের নেশা করতেন না। মদ্যপানও করতেন না তিনি। অথচ, এরইমধ্যে একেবারে উল্টো সুর গাইলেন মুস্তাক।

মুস্তাক এও বলেন যে সুশান্ত গাঁজা ও চরসের জন্য অনেক অর্থ ব্যয়ও করতেন। এমনকি অনেক সময় শ্যুটিং স্পটে দেরি করেও পৌঁছতেন। এছাড়াও, মুস্তাক নিজে এমন কিছু তথ্য জানেন যা প্রকাশ্যে আসলে সুশান্তের কুশপুতুল দাহ করা হতে পারে।

জল কোনদিকে গড়াচ্ছে তা এখনই বোঝা মুশকিল, তবে বেড়িয়ে আসছে বহু তথ্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026