নয়াদিল্লি : করোনা নিয়ে এবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী। নিজের টুইটার হ্যান্ডলে এ নিয়ে তিনি তীব্র বিষোদগার করেছেন।
এর আগে দেশের একের পর এক ইস্যু, তা সে বেকারত্ব হোক, বেহাল অর্থনীতি, পরিযায়ী শ্রমিকদের দুর্দশা, রাফালে, পিএম কেয়ার ফান্ড-সহ একাধিক বিষয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। বৃহস্পতিবার ফের টুইট বাণে রাহুল গান্ধী বিদ্ধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারকে। লিখলেন, অতিমারীর সঙ্গে লড়াইয়ের জন্য ভ্যাকসিন নিয়ে স্বচ্ছ পরিকল্পনা গড়ে তুলতে পারেনি সরকার। কেন্দ্র কতটা অপ্রস্তুত সেটা বোঝা যাচ্ছে।
তিনি টুইটে লিখেছেন, “করোনার ভ্যাকসিন নিয়ে স্বচ্ছ ও সদর্থক পরিকল্পনা এখন দরকার। এতদিনে সেটা প্রকাশ্যে আসা উচিত ছিল। কিন্তু এখনও তার কোনও লক্ষণই নেই। ভারত সরকারের অপ্রস্তুতি উদ্বেগজনক।” যদিও গেরুয়া শিবির রাহুলের কটাক্ষকে গুরুত্ব দিতে নারাজ। তাঁদের মতে, রাহুলের করোনা সম্পর্কে ধারণা সীমিত।
গত ১৪ আগস্ট টুইট করে কেন্দ্রের কাছে করোনার প্রতিষেধক নিয়ে তথ্য ও তার প্রকাশের কৌশল জানতে চেয়েছিলেন কংগ্রেস সাংসদ। সেই টুইটই রিটুইট করে সরকারের ব্যর্থতার অভিযোগ তোলেন রাহুল। এদিনই দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ৩৩ লক্ষ ছাড়িয়েছে। দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড ৭৫ হাজারেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। দেশে মোট মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে সময়ের দাবি হল দ্রুত ভ্যাকসিন নিয়ে পরিকল্পনা। কিন্তু সেই জায়গায় ডাহা ফেল বলে খোঁচা রাহুলের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…