ভারতে আসছে নতুন সস্তা ইলেকট্রিক গাড়ি TATA NANO EV, জানুন সমস্ত ফিচার এবং দাম

বাজেট মূল্যে ভারতের বাজারে যে সমস্ত চার চাকা গাড়ি রয়েছে তার মধ্যে অন্যতম হলো মারুতি সুজুকি কোম্পানির একাধিক গাড়ি। maruti suzuki কোম্পানিটি মূলত সস্তা দামের মধ্যে ভালো ফিচার বিশিষ্ট গাড়ি ভারতীয়দের উপহার দেবার জন্য বিখ্যাত। তবে মারুতি সুজুকির এই দৌড়ে নাম লিখিয়েছে টাটা কোম্পানিটি। জানা যাচ্ছে ভারতীয় এই গাড়ি নির্মাতা কোম্পানিটি এবারে তাদের পুরনো হেরিটেজ গাড়িকে নতুন অবতারে ফিরিয়ে আনতে চলেছে। নতুনভাবে বাজারে আসতে চলেছে টাটা ন্যানো। গোপন সূত্রে খবর, ভারতের অটোমোবাইল বাজারে ঝড় তুলতে খুব শীঘ্রই বাজারে আসছে টাটা ন্যানো ইলেকট্রিক। এই পাঁচ সিটার ইলেকট্রিক গাড়ি মারুতি সুজুকির বাজার যে ধ্বংস করবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু, প্রশ্নটা হল কি কি ফিচার থাকছে এই নতুন গাড়িতে? চলুন সেটাই জেনে নেওয়া যাক।

অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই গাড়ির সব থেকে বড় এক্স-ফ্যাক্টর হবে এর ইঞ্জিন এবং লুক। এই গাড়িতে থাকবে একটা দুর্দান্ত স্পোর্টি ডিজাইন। এছাড়াও থাকবে বেশ কিছু চমৎকার অত্যাধুনিক প্রযুক্তি। এই গাড়িতে আপনারা পাবেন তিনটি ড্রাইভিং মোড। ইকো নরমাল এবং স্পোর্টস মোডে আপনি চালাতে পারবেন এই নতুন টাটা ন্যানো ইলেকট্রিক। একবার চার্জ দিলে এই গাড়ি আপনাকে ১৫০ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। ১৬০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে আপনি এই গাড়ি চালাতে পারবেন। তবে, এই গতিবেগ আপনি অর্জন করতে পারবেন শুধুমাত্র স্পোর্টস মোডে। অন্য দুটি মোডে কিন্তু সর্বাধিক গতিবেগ মোটামুটি ১২০ কিমির কাছাকাছি থাকবে।

এছাড়াও এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন অত্যাধুনিক পাওয়ার স্টিয়ারিং ফিচার। এছাড়াও থাকবে এয়ারকন্ডিশন সিস্টেম, ফ্রন্ট পাওয়ার উইন্ডো, ৭ ইঞ্চির টাচ স্ক্রিন মাল্টি ফাংশন ডিসপ্লে, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে সংযোগ, এবং রিমোট লকিং সিস্টেম। এত দুর্দান্ত ফিচার থাকা সত্ত্বেও কিন্তু এই গাড়ির দাম খুব একটা বেশি নয় খুব সস্তার মধ্যেই আপনারা এই গাড়িটি কিনতে পারবেন বলে জানিয়েছে টাটা কোম্পানিটি। এখনো পর্যন্ত এই গাড়ির দাম না জানা গেলেও মনে করা হচ্ছে এই গাড়ির দাম ৫ লক্ষ টাকার আশে পাশেই হবে।

BharatBarta Desk

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026