নিউজ

নয়া সিদ্ধান্ত রাজ্যের, করোনা চিকিৎসার সমস্ত খরচ বহন করবে মমতা সরকার

এবার থেকে বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সব খরচ দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করা হয়েছে একথা। রাজ্যের কোনো বেসরকারি হাসপাতালে করোনা সন্দেহে বা শ্বাসকষ্ট নিয়ে কোনো রোগী ভর্তি হলে তার সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। গুরুতর শ্বাসকষ্টের সমস্যাযুক্ত রোগীদের ক্ষেত্রেও সমস্ত খরচ দেবে রাজ্য সরকার।

বৃহস্পতিবার রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়, করোনা চিকিৎসার জন্য যেসমস্ত বেসরকারি হাসপাতাল গুলিকে চিহ্নিত করা হয়েছে সেখানে চিকিৎসার সমস্ত খরচ দেবে সরকার। সেখানে এও বলা হয়েছে যে, হাসপাতাল গুলির কোনো একটি নিৰ্দিষ্ট জায়গায় এই মর্মে বিজ্ঞপ্তি লিখে রাখতে। সেই বিজ্ঞপ্তিতে লেখা থাকবে যে, করোনার চিকিৎসার সমস্ত খরচ বহন করবে সরকার। স্বাস্থ্য দপ্তরের তরফে এও জানানো হয়েছে যে, এই বেসরকারি হাসপাতাল গুলিকে সময়ে সময়ে অর্থ দিয়ে সাহায্য করবে সরকার এর সাথেই করোনা রোগীর চিকিৎসার জন্য যে অর্থ ব্যয় হবে তা আলাদা করে দেওয়া হবে।

সূত্রের খবর অনুযায়ী, বেসরকারি হাসপাতালে একজন করোনা রোগীর একদিনের খরচ হচ্ছে ২০-২৫ হাজার টাকা। এছাড়াও কোনো রোগীর ক্ষেত্রে জীবনদায়ী ব্যবস্থা বা ভেন্টিলেটর ব্যবহার করতে হলে তার খরচ আলাদা হবে। অনেক মধ্যবিত্ত মানুষের পক্ষেই এই খরচ দেওয়া সম্ভব হচ্ছিলনা। তাই সরকার সব খরচ দিয়ে দেবে। নমুনা পরীক্ষা, অ্যাম্বুলেন্সের ভাড়া, ওয়ার্ড পরিষ্কারের খরচ এরকম সব খরচই দিয়ে দেবে সরকার। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩৪, মৃত্যু ১৫। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৪।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026