নিউজ

লকডাউনে রাত দিন পরিষেবা দিচ্ছেন বিনামূল্যে, জানুন ‘অ্যাম্বুলেন্স মানি’র কাহিনি

শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাস এর জন্য সরকার থেকে সমগ্র ভারতবাসীকে বাড়িতে থাকতে অনুরোধ করা হচ্ছে। করোনা ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় হলো সামাজিক দূরত্ব বজায় রাখা। এইরকম পরিস্থিতিতে ৩৪ বছরের মানিকান্দন যিনি ‘অ্যাম্বুলেন্স মানি’ নামে পরিচিত, তিনি এই লকডাউনের সময় ২৪ ঘন্টা নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন। যেদিন থেকে গোটা দেশের লকডাউন ঘোষণা হয়েছে তবে থেকেই পন্ডিচেরির রমানাথাপুরামের এর বাসিন্দা মানি, ১৮ জন রোগীকে কাছের একটি হাসপাতালে নিয়ে গেছেন তার মধ্যে ৬ জন ছিলেন অন্তঃসত্ত্বা নারী।

মানির এই জীবনে আসার আগে তার একটি ঘটনা রয়েছে, তার ভাই একটি পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন এবং অনেক ডাকাডাকির পরও অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি, সাহায্য করারও কাউকে পাওয়া যায়নি। ২০১৬ সালের মার্চ মাস থেকে তাই তিনি এই বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবাটি চালু করেন। যদি কোনো মানুষকে আর অ্যাম্বুলেন্সের অভাবে বিনা চিকিৎসায় মারা যেতে হয়।

সকালবেলা তিনি একজন গাড়ি বিক্রেতা আর রাত্রিবেলা তিনি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। তবে সকালেও যদি কারুর অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়, তখন তিনি সেখানে একজন ড্রাইভারকে রেখে দেন, যে অ্যাম্বুলেন্সে করে সকালের দিকে রোগীকে নিয়ে যেতে পারেন। ৫০ মাসের তার এই উদ্যোগে সাড়ে ৬৫০ এর বেশি রোগীকে এখনো পর্যন্ত নিয়ে গেছেন। ১০৮ নম্বরে ফোন করলেই রাত-দিন ২৪ ঘন্টা সব সময় অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যাবে। ১৪ এপ্রিল, তিনি মাঝরাত্রে একটি ফোন পেয়ে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে হাসপাতালে যান এবং তারপরে তিনি একটি ফুটফুটে মেয়ের জন্ম দেন।

এই লকডাউনের সময় রোগীকে মাঝরাত্রে নিয়ে যেতে গিয়ে অনেক সময় তার সারা রাতটাই অ্যাম্বুলেন্স এর ভিতরে কেটেছে। কারন তার অনেকটাই ভয় থেকেছে তিনি যদি বাড়িতে আসেন এবং সাথে করে যদি জীবাণু নিয়ে আসেন, তাই জন্য তিনি অ্যাম্বুলেন্স কেই থাকার জন্য উপযুক্ত জায়গা হিসাবে বেছে নিয়েছেন। কারণ তিনি তার বাড়ির লোককে কোনোভাবেই বিপদে ফেলতে চাননি। তিনি কিছু জামা কাপড় নিয়ে আপাতত অ্যাম্বুলেন্সে থাকছেন। কাছাকাছি পুলিশ স্টেশন থেকে তাকে খাবার-দাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026