দেশের মধ্যে পশ্চিমবঙ্গে মৃত্যুর হার সর্বাধিক, মুখ্যসচীবকে চিঠি কেন্দ্রের
পশ্চিমবঙ্গের চার জেলা আছে রেড জোনে। গতকাল একথা জানালেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। মুখ্যসচিব বলেন, রাজ্যের চার জেলা কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর আছে রেড জোনে। চারটি জেলা রেড জোনে থাকার পাশাপাশি এগারোটি জেলা আছে অরেঞ্জ জোনে, এবং নয়টি জেলায় কোনো করোনা সংক্রমণের খবর নেই। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কলকাতা এবং হাওড়া সহ আশেপাশের এলাকা।
মুখ্যসচিবের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫৮। রাজ্যে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩৪, মৃত ১৫ জন। নতুন করে আর কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি গত ২৪ ঘন্টায়। গত ২৪ ঘন্টায় ২৪ জন সুস্থ হয়ে গিয়েছেন করোনার হাত থেকে। এই ২৪ জনকে ধরে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ১০৩ এ।
৩রা মে এর পর লকডাউন তোলা নিয়েও বৃহস্পতিবার কথা বলেন মুখ্যসচিব। তিনি বলেন, “৩রা মে এর পর লকডাউন তুলে নিলে তা যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। আমাদের দেশে ৭০% করোনা আক্রান্ত উপসর্গহীন। তাই চিকিৎকদের কাছে এটা বড় চ্যালেঞ্জ।” প্রসঙ্গত, এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ৭১৮ জনের। গত ২৪ ঘন্টায় দেশে ১,৩৭৭ জন নতুন করে মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…