জাতীয় শিক্ষানীতি অনুসারে এবারে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে রাজ্যের স্নাতক স্তরের পড়াশোনার ক্ষেত্রে। ইতিমধ্যেই নতুন শিক্ষা নীতি কার্যকরের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতি অনুযায়ী, এবার থেকে চার বছরের স্নাতক কোর্স চালু করার উদ্যোগ নিচ্ছে রাজ্য। উচ্চশিক্ষায় কেন্দ্রের নতুন নীতি অনুযায়ী, স্নাতক স্তরের পঠন পাঠনের সময় কাল ৩ বছর থেকে বাড়িয়ে ৪ বছর করা হলো। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষায় পাশ করে কলেজে ভর্তি হবেন তাদের জন্য চার বছরের স্নাতক কোর্স শুরু হবে।
জাতীয় শিক্ষানীতি সঙ্গে সামঞ্জস্য রেখে, ‘কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ফর ফোর-ইয়ার আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম’ আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর করতে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর। স্নাতক পাঠক্রম নিয়ে ইউজিসি নির্দেশিকা উল্লেখ করে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে শুক্রবার ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে। নতুন শিক্ষানীতিতে এবারে চার বছরের জন্য স্নাতক স্তরে পড়াশোনা হবে।
গত বছর তৈরি এই প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে, চার বছরের স্নাতক স্তরের কোন পড়ুয়া যদি কোন বিষয়ে গবেষণা করতে ইচ্ছুক হন, তাহলে তাকে সে বিষয়ে নির্দিষ্ট প্রজেক্ট বাছাই করতে হবে। অনার্স ডিগ্রী পাওয়ার সময় সংশ্লিষ্ট বিষয়টিতে গবেষণা করবেন তিনি এবং তার সাথেই স্পেশালাইজেশন করবেন সেই পড়ুয়া। অন্যদিকে, ইউজিসি আগেই জানিয়েছিল, চার বছরের স্নাতকরা সরাসরি পিএইচডির জন্য আবেদন করতে পারবেন। তবে এর জন্য সেই পড়ুয়ার নূন্যতম সিজিপিএ ৭.৫ হতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…