নিউজ

Water level: হাতে আর মাত্র কয়েকটা বছর, সমুদ্রের তলায় তলিয়ে যাবে কলকাতা, গবেষণায় উঠে এল এরকমই চাঞ্চল্যকর তথ্য

আর মাত্র কয়েক বছরের মধ্যেই সম্পূর্ণরূপে জলের তলায় তলিয়ে যাবে কলকাতা এবং আরও অনেক জায়গা। গবেষকদের মতে আর মাত্র কয়েক বছরের মধ্যে ভারতের অধিকাংশ উপকূলবর্তী শহর গুলি সম্পূর্ণরূপে জলের তলায় চলে যেতে পারে। কলকাতার সাথেই কলকাতার একাধিক উপকূলবর্তী এলাকার একই অবস্থা হতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। সমুদ্রের জলস্থল বৃদ্ধির ফলে বিশ্বের উপকূলবর্তী একাধিক শহর জলের তলায় চলে যাবে বলে জানা গিয়েছে একটি গবেষণায়। আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত সংস্থা ক্লাইমেট সেন্ট্রাল এর একটি গবেষণায় বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে যতটা উপরে মনে করা হয়, উপকূলবর্তী শহরগুলিকে, ততটা কিন্তু উঁচুতে তারা নয়।

যদি সমুদ্রের জলস্থার বৃদ্ধি পায় তাহলে উপকূলবর্তী শহর গুলি জলের তলায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চীন বাংলাদেশ ভারত ভিয়েতনাম থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার বেশ কিছু শহর সর্বাধিক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানানো হয়েছে এই গবেষণায়। ৩০ কোটিগ্রস্ত মানুষের মধ্যে ৭৫ শতাংশ হতে পারে এই ৬ দেশের মানুষ। সে ক্ষেত্রে ভারতের অন্যান্য উপকূলের সাথে কলকাতার উপরে বিপদ আসার সম্ভাবনা রয়েছে। ওই গবেষণা ছাড়াও ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমোস্টিক রিসার্চের কমিউনিটি আর্ট সিস্টেম মডেলের গবেষণায় বলা হয়েছে, ২১০০ সালের মধ্যেই সারা বিশ্বের সমুদ্রের জল স্তর দুই ফুট থেকে সাত ফুট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এমনকি তার থেকে বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

আর ২১০০ সালের মধ্যে বিশ্বের ২০ কোটি মানুষ নিজের বাসস্থান হারাতে পারেন এই কারণে। গবেষণা সামনে আসার পর বিজ্ঞানীরা বলছেন, জলবায়ুর পরিবর্তন নিয়ে বিশ্বের রাষ্ট্রনেতাদের আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জলবায়ুর পরিবর্তনকে ইতিমধ্যে বিপর্যয় হিসেবে দেখছেন পরিবেশ বিজ্ঞানীরা। অন্যদিকে গবেষকরা বলছেন, কলকাতার মাটির শহর সহনশীলতা ক্রমশই কমে যাচ্ছে। এই শহরের মাটিতে খুব বেশি হলে ১০ থেকে ১২ তলা বিল্ডিং বানানো উচিত। কিন্তু এই জায়গায় বহুতল আবাসন তৈরি হচ্ছে এবং মাটির নিচে গভীর খনন কাজ শুরু হয়েছে। এই কারণে ধীরে ধীরে মাটির তলা ফাঁপা হয়ে যাচ্ছে। ফলে সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পেলে কলকাতার মাটির আর বহন করার ক্ষমতা থাকবে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026