বিনোদন

Ritabhari Chakraborty: ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র মুকুটে নতুন পালক, জানুন কী?

পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের বার বার দূরে সরিয়ে রাখা হয়েছে। এমনকি পৌরহিত্যেও লিঙ্গভেদ করা হয়। কিন্তু কেন বলুন তো? মন্দিরে ঈশ্বরের সেবা আর আরাধবার অধিকার কি শুধু পুরুষদের? নারী দেহ নাকি অশুচি। বার বার এই ধরণের কথা শুনতে হয়েছে বহুজনকে। তবে এই সব প্রশ্ন পর্দাতে দর্শকের সামনে তুলেছিল অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। নারীদের পূজা করা উচিত নয়, কন্যাকে অন্যের কাছে দান করে দেওয়া এই ধরণের ট্যাবু বহু যুগ ধরে এই সমাজে প্রচলিত।

সমাজের সেই কুপ্রথা বন্ধ করতে এক অনন্য নারীকাহিনি তুলে ধরা হয়েছিল রুপোলী পর্দায়। এক মহিলা পুরোহিতের চরিত্রে অভিনয় করেছিলেন গুণবতী ঋতাভরী। ঋতাভরী চক্রবর্তীর অভিনয় সকলকে আরো মুগ্ধ করে দিয়েছে। এই ছবি করোনা আবহে গত বছর দু দুবার কলকাতা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। করোনা পরিস্থিতিতে কম সংখ্যক মানুষ দেখলেও এই সিনেমা বেশ হিট হয়। এবার এই ছবির মুকুটে উঠলো আরো এক নতুন সম্মান।

‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ এই বাংলা সিনেমা টোরোন্টো ইন্টারন্যাশনাল উইমেন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়ালি নির্বাচিত হয়েছে। আর এই সুখবর পেয়ে খুশিতে আত্মহারা সিনেমার সকল কলাকুশলীরা। এবার এই প্রসঙ্গে সিনেমার পরিচালক মশাই অরিত্র জানালেন“এই মাসেই টোরোন্টোতে দেখানো হয়েছে তাঁদের ছবি। তিনি এখন লোকেশন দেখতে আউটডোরে। তাঁর সঙ্গে যারা রয়েছে, তারাও এই ছবির অংশ। সকলে মিলে যখন সবাই এই ভাল খবরটা পেলেন তখন সেই খুশির কথা বলে বোঝানো যাবে না।

তিনি আরো বলেন এই ছবি মুক্তির পর করোনার জন্য হল বন্ধ হয়ে যাওয়াতে তিনি খুব কষ্ট পেয়েছিলেন। তবে পরিস্থিতি ঠিক হতেই আবার মুক্তি পায়। তখনও কিছু মানুষ দেখেছেন। তবে সব দুঃখ ঘুচে গেছে যখন ইফিতে টোরেন্টোতে যখন এই সিনেমা দেখানো হয়। তখন এই দুঃখটা ভুলিয়ে দিয়েছে। এমনকি তিনি এই সাফল্যের সব কৃতিত্ব পুরো টিম আর ঋতাভরীকে দিয়েছেন। ঋতাভরী ছাড়াও সোহম মজুমদার, সোমা চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, মানসী সিনহা, শুভাশিস মুখোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয় করেছেন। আর এই সিনেমা ছিল পরিচালক অরিত্রের ডেবিউ সিনেমা। আর প্রথম সিনেমাতে বাজিমাত।

ভারতীয় সমাজে এখনও পর্যন্ত মহিলা পুরোহিতদের তেমন ভাবে পরিচয় পাননি। তাঁদের কাজ এখনো খুব কঠিন আর চ্যালেঞ্জিং। এই ছবির গল্পের সূত্রেই বারবার উঠে এসেছে আসল মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিকের নাম। তবে এই সিনেমা মুক্তির পর সনাজেও ধীরে ধীরে পরিবর্তন আসছে। একেই হয়তো বলে রেঁনেসা।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026