বাংলা সিরিয়াল

Desher Mati: দেশের মাটির জনপ্রিয় জুটি রাজা-মাম্পির বিয়ে! খুশিতে আত্মহারা অনুরাগীরা

সন্ধ্যা সাড়ে ৬টা মানেই টেলিভিশিনের পর্দা খুললেই “দেশের মাটি” ধারাবাহিক দেখা চাই চাই। শিকড়ের অমোঘ টানের কথাই বলতে শুরু হয় দেশের মাটি ধারাবাহিক। এই গল্পের শুরু স্বরুপনগরের এমটি গ্রামের। এই গল্পের মূল উপজীব্য হল যৌথ পরিবারের গল্প । এই গল্পে পরিবারের সদস্যের সাথে অনেক জুটি আছে। যেমন নোয়া আর কিয়ান, রাজা আর মাম্পি, উজ্জয়িনী আর ডোডো ।

নোয়া কিয়ানের জুটির থেকে রাজা মাম্পির জুটি এখন বেশি বিখ্যাত। এই ধারাবাহিকে মুখ্য চরিত্র কিয়ান ও নোয়া হলেও দর্শকদের বড় কাছের আর প্রিয় জুটি হল রাজা ও মাম্পি। রাজা মাম্পির টক মিষ্টি ঝাল প্রেম কাহিনী সকলের বেশ পছন্দ। তবে বেশ কিছুদিন আগে রাজা আর মাম্পির জীবনে অন্ধকার নেমে আসে। শুধু কি রাজা মাম্পির দর্শকদের মনেও ঝড় আসে। মাম্পির বাবা চক্রান্ত করে রাজার জীবনে নিয়ে আসে কৃপা বসুকে। কৃপা রাজার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে আনে রাজার বাড়ির সামনে। আর রাজাকে বিয়ে করার জন্য বাধ্য করে।

এরপরই মাম্পির বাবা রাজা ও কৃপা বসুর বিয়ে ঠিক করেন। তবে এই বিয়ে বাড়ির অন্যরা, রাজা আর দর্শকেরবো একেবারেই মেনে নিতে পারছিলেন না। অন্যদিকে মাম্পিও অভিমান করে নিজের থেকে রাজাকে সরিয়ে দিয়েছিল। মাম্পির মনের ভিতরে যতি কষ্ট পাক তবু ওমুখ ফুটে কোনও কথা স্বীকার করেনি। শুধু রাজাকে দোষারোপ করেছে। অন্যদিকে বাড়ির কর্তা দাদাইও কোন কিছু বিচার না করে রাজাকে আদেশ দেন ওই কৃপা বসুকে বিয়ে করার।

দাদাইয়ের ওপ্র কোনো কথা বলতে না পেরে সেও অভিমান করে রাজি হয়ে যায় বিয়ে করতে। অন্যদিকে এসপি বাবু কৃপা বসুকে সব জেরা করে জানতে পেরে যায়। তারপর তিনিও ঠিক করেন তিনি কৃপার সাথে রাজার বিয়ের দিনেই মাম্পি এবং রাজার বিয়ে দেবে। পাশে নেয় নোয়া, কিয়ান,ডোডো আর উজ্জ্বয়িনীকে। তবে রাজা এসব না জেনেই ম বিয়ের দিন ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করতে যায়। রাজা মনে মনে বলে ওঠে, ‘মৃত্যুর সঙ্গে একটু আগে আমার বিয়ে হয়ে গেছে..আর কোন মানুষের সঙ্গে বিয়ে হওয়ার রইল না’।

তবে রাজাকে সুস্থ করে তোলে কিয়ান ও তার বাবা। এখন ধারাবাহিকের মোড় ঘুরে গিয়েছে। কৃপার সব মিথ্যে কথা এসপি বাবু সকলের সামনে নিয়ে এসেছে। পরিবারের সকলে এমনকী রাজার মাম্পিও নিজের ভুল বুঝতে পেরেছে নিজের ভুল। তাই এবার আর কোনো ভুল বোঝাবুঝি নয়। এবার সত্যি সত্যি বিয়েটা মাম্পির রাজার সঙ্গেই হচ্ছে। রাজা মাম্পির মিল দেখে দর্শকরাও খুব খুশি।

রাজা মাম্পির বিয়ে দেখার জন্য অধীর আগ্রহী এখন সকলে। সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ লিখেছে ‘ওদের মুখের এই হাসিটার অপেক্ষাতেই যে রয়েছিলাম’, ‘উফফ কি শান্তি লাগছে’-র মতো একাধিক কমেন্ট। শুধু রিল লাইফে নয় রাজা-মাম্পি ওরফে রাহুল-রুকমার জুটি বেশ জনপ্রিয় রিয়েল লাইফেও। মাঝে টলিপাড়ায় এমন গুঞ্জন ছিল , দু’টিতে নাকি বাস্তবেও চুটিয়ে প্রেম করছেন। যদিও সকলের সেই ভুল ভাঙেন রুকমা। জানান, ‘রাহুলদা তাঁর খুব ভালো বন্ধু। তিনি অভিনয়ের অনেক কিছু শেখেন রোজ রাহুলদার থেকে। আর রাহুল ও বন্ধু হিসেবে পরিচয় দেন। রিয়েল না হোক দর্শক রিলেই এদের মিল দেখতে চায়।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026