স্বপ্ন পূরণের পথে আরও একটি ছোট ধাপ ফেলল নিউ গড়িয়া থেকে বিমানবন্দরের মেট্রো। এই মেট্রো করিডরের আন্ডারগ্রাউন্ড টানেল নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু করে দিল রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। সংস্থা কর্তাদের আশা, আন্ডারগ্রাউন্ড টানেলের কাজ চলতি বছরের মধ্যেই শেষ হয়ে যাবে এবং তারপর ২০২৪ সালের মধ্যে পুরোপুরি ভাবে তৈরি হয়ে যাবে সিটি সেন্টার টু থেকে বিমানবন্দর পর্যন্ত অংশ। তারপরে বাকি অংশের কাজ চলবে।
এমনিতে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো প্রকল্পের বেশিরভাগটা মাটির উপর দিয়ে যাবে। মাটির উপরে মোট ২৪টি স্টেশন রয়েছে এবং মাত্র ৮০০ মিটার অংশ মাটির নিচ দিয়ে যাবে। ওই অংশের জন্য কাজ শুরু করা হয়েছে। এই আন্ডারগ্রাউন্ড টানেল নির্মাণের জন্য টানের বোরিং মেশিন ব্যবহার করা হবে না। তার পরিবর্তে কাট এন্ড কভার টানেলিং এর মাধ্যমে এই আন্ডারগ্রাউন্ড টানেল তৈরি করা হবে। আন্ডারগ্রাউন্ড টানেল তৈরি করতে আগামী আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছে সংস্থা। বাকি কাজ আগামী দু মাসের শেষ করে চলতি বছরের ডিসেম্বর মাসে এই টানের পুরোপুরি তৈরি হয়ে যাবে বলে জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। এরপর ২০২৪ সাল থেকে সিটি সেন্টার ২ থেকে বিমানবন্দর পর্যন্ত অংশ পুরোপুরি চালু করা সম্ভব হবে।
তবে পুরো নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো চালু করতে এখনো কতটা সময় লাগবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। প্রাথমিকভাবে চলতি মাসে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার অংশে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা শুরু করা হবে। তারপর ধাপে ধাপে এই মেট্রো এগিয়ে আসবে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, জমি হস্তান্তর সংক্রান্ত নানারকম জটের কারণে বারবার আটকে গিয়েছে মেট্রো কর্তৃপক্ষের কাজ। তাই জমি জট কাটাতে পারলে শীঘ্রই চালু হয়ে যাবে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো করিডর। মেট্রো কর্তৃপক্ষের আশা, নিউ গড়িয়াতে যেমন দুটি মেট্রো লাইনের মিলনস্থল হয়েছে, তেমনি হতে চলেছে বিমানবন্দর মেট্রো। একদিক থেকে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত চলবে মেট্রো। অন্যদিকে আবার নোয়াপাড়া থেকে বিমানবন্দরের দিকে মেট্রো আসবে। অর্থাৎ মেট্রো জংশন হয়ে উঠবে এই বিমানবন্দর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…