ফেব্রুয়ারি মাস থেকেই তীব্র দাবদাহে অস্থির গোটা বঙ্গবাসী। বসন্তকালে এমন গরম অবাক করেছে সকলকেই। দুপুরে শহর কলকাতার রাস্তায় গনগনে তাপ অনুভূতি হচ্ছে। এবার প্রসঙ্গ উঠে এসেছে কালবৈশাখীর। গরমের মধ্যে একটু স্বস্তি দিতে পারে এই কালবৈশাখী। আজ শনিবার সপ্তাহন্তের বিকেলে রাজ্যে কি মরশুমের প্রথম কালবৈশাখী হতে চলেছে? কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়তে হবে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বিকেলের দিকে হতে পারে এই নতুন বছরের প্রথম কালবৈশাখী। শনিবার রাজ্যের ১০ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার থেকেই রাজ্যের আকাশে মেঘের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এমনকি গতকাল রাতে কলকাতা ও তার সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া বইতে দেখা গিয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তরের কিছু জেলায় বৃষ্টিও হয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ শনিবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ঝড়-বৃষ্টি হতে পারে এবং বিকেলের দিকে মরশুমের প্রথম কালবৈশাখী দেখা যেতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দুই দিনাজপুর, জলপাইগুড়ি এবং মালদহে বৃষ্টি হবে। তবে কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় আপাতত বৃষ্টি বা কালবৈশাখীর কোনো সম্ভাবনা নেই। আজ কলকাতায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনের তাপমাত্রার বড় ফারাক এর কোনো সম্ভাবনা নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…