নিউজ

New garia to Ruby metro station: গর্বে বুক ফুলবে – প্রথম লুকেই বাজিমাত করে দিল রুবি মেট্রোর জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশন

অত্যাধুনিক সুযোগ-সুবিধা, ঝা চকচকে প্ল্যাটফর্ম সবকিছু নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে অজয় নগর এলাকার মেট্রো স্টেশন জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশন। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রো লাইনের এই স্টেশনের ছবি সম্প্রতি সামনে এসেছে। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন এর কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত অংশের তৃতীয় স্টেশন হতে চলেছে এটি। জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশনে কি কি সুবিধা থাকতে চলেছে? মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে মোট আটটি এস্কেলেটর, চারটি লিফট এবং ছয়টি সিঁড়ি রয়েছে এই মেট্রো স্টেশনে। মোট দুটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এবং প্রতিটি প্লাটফর্মে দৈর্ঘ্য ১৮০ মিটার যাত্রীদের সুবিধার জন্য শৌচাগার, টিকিট কাউন্টার, ডিজিটাল ডিসপ্লে বোর্ড রয়েছে। সেই সঙ্গে বিভিন্ন রকম মেট্রো স্টেশন এর দেওয়ালে বিভিন্ন রকম মিউরাল এবং ছবি দেওয়া হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষের আশা নিউ গড়িয়া থেকে রুগী পর্যন্ত মেট্রো লাইনে পরিষেবা শুরু হয়ে গেলে এই জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশনটি অত্যন্ত জনপ্রিয় স্টেশন হয়ে উঠবে। বহু মানুষ এই স্টেশনে ওঠানামা করবেন এবং উপকৃত হবেন দক্ষিণ শহরতলীর সন্তোষপুর মুকুন্দপুর পূর্বালক এবং অজয় নগরের মত এলাকার মানুষরা। সেইসঙ্গে সহজেই মুকুন্দপুরের বিভিন্ন বড় বড় হাসপাতাল এবং কিশোর ভারতী স্টেডিয়ামে সহজে পৌঁছানো যাবে এই মেট্রো স্টেশনের মাধ্যমে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হল কবে থেকে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে?

প্রাথমিকভাবে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো করিডরের নিউ গড়িয়া রুবি অংশ পর্যন্ত পরিষেবা শুরু হবে। ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র এসে গিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত লাইনে বাণিজ্যিক পরিষেবা শুরু করা হয়নি। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, খুব শীঘ্রই এই পরিষেবা শুরু হবে। কিন্তু সেটা কবে, সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। সূত্রের খবর, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত লাইনে ইতিমধ্যেই বাণিজ্যিক পরিষেবা শুরুর জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। আপাতত শুধুমাত্র রেল বোর্ডের সবুজ সংকেত পেলেই শুরু হয়ে যাবে বাণিজ্যিক পরিষেবা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026