নিউজ

PAN-Aadhar Link: এখনও লিঙ্ক হয়নি আধার ও প্যান কার্ড! জানুন কি করে করবেন ও কেন করবেন?

সম্প্রতি আয়কর দপ্তর প্যান কার্ড সম্পর্কিত একটি বড় আপডেট দিয়েছে যা প্রত্যেক প্যানকার্ডধারীদের জানা প্রয়োজন। নাহলে তাঁদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আয়কর দপ্তর কিছুদিন আগে একটি নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছেন যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। এই লিঙ্ক করার জন্য একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে লিঙ্ক না করলে দিতে হবে জরিমানা এবং বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ড।

আয়কর দপ্তর সূত্রে জানানো হয়েছে যে আপনি যদি ৩১ মার্চ, ২০২৩ সালের আগে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করেন, তাহলে আপনার উপর ১০ হাজার টাকা জরিমানা করা হবে। এছাড়াও এই কাজ না হলে ১ এপিল, ২০২৩ থেকে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে। প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে ব্যাঙ্ক সমন্ধিত যেকোনো কাজে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করেন, তাহলে বেশ কিছু সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন আপনি। কী ভাবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন, রইলো পদ্ধতির বিস্তারিত বিবরণ।

  1. প্রথমে ভারতের আয়কর বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে যান (https://www.incometaxindiaefiling.gov.in/)
  2. হোমপেজের ‘কুইক লিঙ্ক’ সেকশনে গিয়ে সেখানে থাকা ‘লিঙ্ক আধার’ অপশনে ক্লিক করুন।
  3. একটি নতুন পেজ খুলবে। সেখানে আপনি আপনার PAN, আধার নম্বর এবং আধারকার্ডে যে বানানে আপনার নাম লেখা রয়েছে তা জায়গা অনুযায়ী লিখতে থাকুন।
  4. সমস্ত কিছু ফিলআপ করা হয়ে গেলে পেজ-এর শেষে থাকা ক্যাপচা কোড ঠিক করে লিখে নিন। শেষে ‘লিঙ্ক আধার’ বাটনে ক্লিক করুন।
Nirajana Nag

Recent Posts

‘মিথ্যা কাঁদুনি গাইছেন’—৪% DA নিয়ে বিস্ফোরক অভিযোগ সরকারি কর্মীদের

মহার্ঘ ভাতা (DA) ইস্যুতে ফের তীব্র বিতর্ক ছড়াল রাজ্যে। ৪% ডিএ ঘোষণার পরও টাকা না…

April 23, 2026

৮৪ দিনের ধামাকা প্ল্যান! Jio দিচ্ছে আনলিমিটেড কলিং, 5G ডেটা আর ফ্রি JioHotstar

রিলায়েন্স Jio আবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় লং-টার্ম রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। যারা বারবার রিচার্জ করতে…

April 23, 2026

দাম কমেছে ১৬ কোটি, তবু সুযোগের অপেক্ষা—কেকেআর ছেড়ে বেঙ্গালুরুতে গিয়ে মুখ খুললেন বেঙ্কটেশ

আইপিএলের মঞ্চে একসময় বড় অঙ্কের ভরসা ছিলেন বেঙ্কটেশ আইয়ার। Kolkata Knight Riders তাঁকে ২৩.৭৫ কোটি…

April 23, 2026

১৮ দিন নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়, খোঁজে মরিয়া পরিবার—সংবাদপত্রে বিজ্ঞাপন স্ত্রীর

টলিউডে চাঞ্চল্য ছড়িয়েছে পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের রহস্যজনক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায়। তিন সপ্তাহ…

April 23, 2026

ডিজিটাল পেমেন্টে RBI-র বড় নির্দেশ, ১৫,০০০ টাকা পর্যন্ত অটো পেমেন্টে লাগবে না OTP

ডিজিটাল পেমেন্টকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI)। নতুন…

April 23, 2026

৫০০০ টাকার কমে দারুণ কুলিং, গরমে স্বস্তি পেতে বাড়িতে আনুন এই এয়ার কুলারগুলি

প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা? এসি কিনতে বাজেট কম? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সমাধান। ৫০০০…

April 23, 2026