১০ বছরে হয়ে যাবে টাকা ডাবল, জানুন ভারত সরকারের এই স্কিমের ব্যাপারে

কিষাণ বিকাশ পত্র হল ভারত সরকারের একটি সঞ্চয় প্রকল্প। এই প্রকল্পে বিনিয়োগকারীরা ১০ বছরের মেয়াদে তাদের বিনিয়োগের অর্থ দ্বিগুণ করার নিশ্চয়তা পেয়ে থাকেন। ভারত সরকারের সব থেকে ভালো বিনিয়োগ প্রকল্পগুলির মধ্যে একটি হল কিষান বিকাশ পত্র। কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্ট ১৮ বছর বা তার বেশি বয়সী যেকোনো ব্যক্তি এককভাবে বা যৌথভাবে খুলতে পারেন। অ্যাকাউন্টটি ১০ বছর বা তার বেশি বয়সী নাবালকের জন্য তার অভিভাবক খুলতে পারেন। ফলে একাউন্ট খোলার ক্ষেত্রেও বিশেষ কোনো বয়সের বাধা এখানে থাকছে না।

একটি কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম ১,০০০ টাকা বিনিয়োগ করতে হয়। তবে বিনিয়োগের কোনও উচ্চ সীমা নেই। কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্টে বার্ষিক চক্রবৃদ্ধি হারে ৭.২ শতাংশ সুদের হার দেওয়া হয়। সেই হিসাবে দেখতে গেলে, ১০ বছরে বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়।

কিভাবে আবেদন করবেন?

১. কিষাণ বিকাশ পত্রে বিনিয়োগ করতে, আপনাকে সঠিকভাবে পূরণ করা ফর্ম পোস্ট অফিস বা ব্যাঙ্কে জমা দিতে হবে।

২. এর জন্য KYC প্রক্রিয়া বাধ্যতামূলক। আপনাকে আইডি এবং ঠিকানার প্রমাণ পত্র আপনার আবেদন পত্রের সঙ্গে জমা দিতে হবে।

৩. কাগজ যাচাইয়ের পরেই টাকা জমা দিতে হবে। আপনি নগদ, চেক বা ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে অর্থ জমা করতে পারেন।

৪. নগদের ক্ষেত্রে, আপনি অবিলম্বে KVP শংসাপত্র পাবেন। আপনাকে এটি সুরক্ষিত রাখতে হবে কারণ আপনাকে এটি একাউন্ট পরিপক্ক হওয়ার সময় জমা দিতে হবে।

৫. কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্ট থেকে বিনিয়োগকৃত অর্থ দুই বছর ছয় মাসের আগে তোলা যায় না। তবে অ্যাকাউন্টধারীর মৃত্যু, গেজেটেড অফিসার বাজেয়াপ্ত করলে বা আদালতের আদেশে অ্যাকাউন্ট বন্ধ করা যেতে পারে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026