দেশ

বাজারে আসছে নতুন দেশীয় করোনা টিকা, ৩০ কোটি ডোজ কিনছে কেন্দ্র

এবার ভারতে এসে হাজির হলো আরো একটি দেশীয় সংস্থার ভ্যাকসিন। আর এই ভ্যাকসিন কিনতে প্রথমেই উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই নতুন করোনাভাইরাস ভ্যাকসিন কিনতে হায়দ্রাবাদের সংস্থা বায়োলজিক্যাল-ই এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ফেলেছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে এই ভ্যাকসিন এর তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। কিন্তু তার আগেই ৩০ কোটি ভ্যাকসিন কেনার বরাত দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

স্বাস্থ্যমন্ত্রীর একটি রিপোর্টে জানা যাচ্ছে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল’ সফল হওয়ায় ভারত সরকারের পক্ষ থেকে এই ভ্যাকসিন কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে। সংস্থা আশা করছে, খুব বড় কিছু অঘটন না ঘটলে তৃতীয় পর্যায়ে ট্রায়াল’ আশাব্যঞ্জক হবে। আগামী মাসের মধ্যে এই টিকা চলে আসার কথা। কেন্দ্র জানাচ্ছে আগামী আগস্ট মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে এই টিকা প্রদান করবে হায়দ্রাবাদের সংস্থাটি।

এছাড়াও কেন্দ্রীয় সরকার বলেছে, বায়োলজিক্যাল-ই যে প্রস্তাব দিয়েছে তা কেন্দ্রীয় সরকার খতিয়ে দেখার পরেই টিকাকরণ সংক্রান্ত সমস্ত অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কেন্দ্রীয় সরকার দাবি করেছিল আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে দেশে ২০০ কোটির বেশি করোনাভাইরাস ভ্যাকসিন তৈরি করা হবে। সমগ্র দেশে মানুষের টিকাকরনের জন্য এটি যথেষ্ট বলে মনে করছেন কেন্দ্রীয় সরকার।

নীতি আয়োগ এর সদস্য ভিকে পাল জানিয়েছেন, কোভি শিল্ড এবং কো ভ্যাকসিনের উপরে নির্ভর করে টিকাকরণ সম্ভব। তার পাশাপাশি যদি আরো টিকা বাজারে আসে তাহলে ভারতের সুবিধাই হবে। বায়োলজিক্যাল ই, জাইডাস, নোভো ভ্যাক্স, জেনেভা, এবং ভারত বায়োটেক এর নাসাল টিকা সহায়তায় থাকলে ভারতের টিকাকরন ভালোভাবেই সম্পন্ন হবে। এছাড়াও রাশিয়ার স্পুটনিক ভি এর ১৫.৬ কোটি ডোজ ভারতে তৈরি হবে। ফলে ভারতের ভ্যাকসিনেশন করতে বেশি কিছু সমস্যা হবেনা বলেও তারা জানাচ্ছেন।

John Fabian

Recent Posts

৩ দিনের ঝড়-বৃষ্টির সতর্কতা! ৬০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া, বজ্রপাত-শিলাবৃষ্টির আশঙ্কা বাংল

রাজ্যে ফের বদলাতে চলেছে আবহাওয়া। স্কোয়াল ফ্রন্টের প্রভাবে আজ থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গ ও…

March 27, 2026

১৯ বছরের ছোট ব্যবসায়ীর সঙ্গে নাম জড়াল! মালাইকার প্রেম নিয়ে চাঞ্চল্য, কী বললেন ছেলে আরহান?

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা আবারও শিরোনামে। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন…

March 27, 2026

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026