রাজ্য

Local Train: রাজ্যে কবে থেকে খুলবে লোকাল ট্রেন? জানিয়ে দিলেন রেল বোর্ড

করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত দেখে গত ৫মে থেকে পশ্চিমবঙ্গে বন্ধ করা হয়েছিল লোকাল ট্রেন পরিষেবা। এতদিন পর্যন্ত সেই লোকাল ট্রেন পরিষেবা একেবারে বন্ধ রয়েছে। মাঝখানে আবার ১৬ মে থেকে শুরু হয়েছিল রাজ্য জুড়ে কার্যত লকডাউন। আগামী ১৫ জুন পর্যন্ত এই কার্যত লকডাউন চলবে বলে জানিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কিন্তু তার মাঝেই চিন্তা বাড়াচ্ছে রেল পরিষেবা।

সারাদিনে হাতে গোনা মাত্র কয়েকটি ট্রেন চলছে রেল কর্মীদের জন্য। তার পাশাপাশি স্টাফ স্পেশাল ট্রেন চালানো হচ্ছে যারা অফিসকর্মী, ব্যাঙ্ক কর্মী এবং স্বাস্থ্য কর্মী রয়েছেন তাদের জন্য। সাধারণ মানুষ বর্তমানে ট্রেনে উঠতে পারছেন না। পূর্ব রেলওয়ে জানিয়ে দিয়েছে করোনা সংক্রমণ এত হারে বেড়ে গিয়েছে এই মুহূর্তে এত পরিমান ট্রেন চালানো সম্ভব নয়। কিন্তু অন্যদিকে আবার, আশার আলো জাগাচ্ছে রাজ্যজুড়ে করোনা সংক্রমনের গ্রাফ যা বিগত বেশ কয়েকদিনে অনেকটা নিম্নমুখী বলা চলে।

এখন সকলের মনে একটাই প্রশ্ন, কবে থেকে এই বিধিনিষেধ থেকে ছুটি মিলবে? কবে থেকে চালু হবে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা। এই নিয়ে বক্তব্য রাখলেন রেল বোর্ডের চেয়ারম্যান সুনিত শর্মা। তিনি বললেন, বর্তমানে পূর্ব রেলওয়ে পশ্চিমবঙ্গের রেল পরিষেবা চালু করার জন্য পুরোপুরি ভাবে প্রস্তুত হয়ে গেছে। নির্বাচনের পরে করোনা সংক্রমনের বাড়বাড়ন্ত দেখে রাজ্য সরকার আবেদন জানিয়েছিল রেল পরিষেবা বন্ধের। সেই সময় রেলের কাছে পর্যাপ্ত ব্যবস্থাপনা না থাকার কারণে বন্ধ করতে হয়েছিল পরিষেবা। কিন্তু এখন রেল পুরোপুরি ভাবে প্রস্তুত তাই যবে থেকে রাজ্য সরকার ঘোষণা করবে তবে থেকে চালু হয়ে যাবে রেল পরিষেবা। অবশ্যই এই কার্যত লকডাউন কেটে গেলে তারপরেই শুরু হবে রেল পরিষেবা। পাশাপাশি পূর্ব রেলওয়ে জানিয়ে দিয়েছে, রেল পরিষেবা চালু হলেও সম্পূর্ণরূপে করোনাভাইরাস বিধি মেনে চলবে ট্রেন।

অন্যদিকে রাজ্যে লোকাল ট্রেন বন্ধ হবার কারণে সড়ক পথে শাকসবজি এবং আনাজপাতি আনার জন্য অনেক বেশি খরচ করতে হচ্ছে। তার সঙ্গে লাগামছাড়া মূল্যবৃদ্ধি শুরু হয়েছে পেট্রোল এবং ডিজেলের। এই কারণে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হয়ে পড়েছে। এই মুহূর্তে যদি ট্রেন পরিষেবা চালু হয় তাহলে বাজারদর কমতে পারে বলে মনে করছে আমজনতা। তাই সাধারণ মানুষের অনেকেরই ইচ্ছা, লকডাউন খুলে গেলে যেনো ট্রেন পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হয়।

বুধবার রেল কর্তৃপক্ষ যে তথ্য দিয়েছে সেখানে থেকে দেখা যাচ্ছে, এই মুহূর্তে দেশজুড়ে প্রতিদিন ৮০৯ টি স্পেশাল যাত্রীবাহী মেল এবং এক্সপ্রেস ট্রেন চলছে। এছাড়াও ২৬টি অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে ভারতীয় রেলওয়ে তরফ থেকে। তাই বাংলায় আবার রেল পরিষেবা চালু করার জন্য পূর্ব রেলওয়ে একদম প্রস্তুত, শুধুমাত্র অপেক্ষা রাজ্য সরকারের সবুজ সংকেতের।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026