পূর্বাভাস আগে থেকেই ছিল, সেইমতো বৃহস্পতিবার ভারতে প্রবেশ করল মৌসুমী বায়ু। ভারতের দক্ষিণ অংশে কেরালায় প্রবেশ করল মৌসুমী বায়ু। মৌসম ভবন জানিয়ে দিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কেরালা শাখা নির্ধারিত সময়ের দুদিন পরে কেরলে প্রবেশ করেছে সম্প্রতি। আজকে ৩ জুন মৌসুমী বায়ু প্রবেশ করার পর ইতিমধ্যেই কেরলে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে।
মৌসম ভবন জানিয়েছিল নির্ধারিত সময়ের থেকে এবারে একটু দেরি হবে বর্ষা পৌঁছাতে। তার কারণবশত জানানো হয়েছিল যশ ঘূর্ণিঝড়ের প্রভাব। বর্ষা ঢুকে পড়ার জন্য যে আবহাওয়া প্রয়োজন হয় তা একটু দেরি করে শুরু হয়েছে বলে বর্ষা পৌঁছতে দেরি হল। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঠিক সময়ে ভারতে এসে হাজির হয়েছে বৃষ্টি।
এবারে ভারতের স্বাভাবিক বৃষ্টি হওয়ার কথা। দীর্ঘকালীন গড়ের ১০১ শতাংশ বৃষ্টি থাকবে। মধ্য ভারতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে। উত্তর ভারতে দীর্ঘকালীন গড়ের ৯২ থেকে ১০৮ শতাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণ ভারতে দীর্ঘকালীন গড়ের ৯৩ থেকে ১০৭ শতাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টিপাত কম হবে। সেখানে দীর্ঘকালীন গড়ের ৯৫ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উড়িষ্যা থেকে মহারাষ্ট্র এবং গুজরাট এলাকায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘকালীন গড় এর ১০৬ শতাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই সমস্ত জায়গায়। হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, এই বছর বর্ষার বলয় এবং বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ একসাথে তৈরি হওয়ার কারণে এই সমস্ত জায়গায় একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…