করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউতে অতিষ্ঠ গোটা দেশবাসী। প্রতিদিন প্রায় সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছিল দেশজুড়ে। কোথাও জ্বলছিল গণচিতা তো কোথাও চলছিল গণকবর। এরকম ভয়াবহ পরিস্থিতিতে দেশের একাধিক রাজ্যে লকডাউন বা বাধা-নিষেধ ঘোষণা করা হয়েছিল। এর ফলে দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও উদ্বেগ এখনও যায়নি। তার মধ্যেই এমন পরিস্থিতিতে আরেক আশঙ্কাজনক রিপোর্ট প্রকাশ করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI। তারা সম্প্রতি করোনার তৃতীয় ঢেউ আসবে দাবি করে জানিয়েছে, এদেশে প্রায় ৯৮ দিন স্থায়ী হবে করোনার তৃতীয় ঢেউ। এই পরিস্থিতিতে টিকাকরণ তৃতীয় ঢেউ প্রতিরোধের একমাত্র উপায়।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে বলা হয়েছে যে তৃতীয় ঢেউয়ের আনুমানিক স্থায়িত্ব হবে ৯৮ দিন। এই ঢেউতে কম বয়স্কদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই সময় সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারে ১৫ থেকে ১৭ বছর বয়সীরা। তাই দ্রুত ছোটদের টিকা করন প্রক্রিয়া চালু করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, করোনা দ্বিতীয় ঢেউয়ের স্থায়িত্ব ছিল আনুমানিক ১০৮ দিন। আগের তুলনায় অনেক বেশি প্রাণঘাতী হতে পারে তৃতীয় ঢেউ। কিন্তু আগে থাকতেই সাধারন মানুষ সাবধান হলে প্রাণনাশের মাত্রা অনেকটাই কমবে।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই মহারাষ্ট্রের আহমেদনগরে একটি পরিসংখ্যান প্রকাশিত হয় যা ছিল সত্যিই উদ্বেগজনক। জানা গিয়েছে মে মাসে ওই জেলায় মোট ৮০০০ শিশু ও কম বয়স্ক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞদের অনুযায়ী ভারতে করোনার তৃতীয় ঢেউতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বা আক্রান্ত হবে শিশু বা কম বয়স্করা। তাই ওই জেলায় এক মাসে ৮০০০ জনের করোনা আক্রান্ত হওয়ার তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত নাকি সেই বিষয়ে সকলে উদ্বেগে রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…