আগে একটা সময় ছিল যখন সর্বমোট ৭ বছরের জন্য বৈধ থাকতো টিচার্স এলিজিবিলিটি টেস্ট এর শংসাপত্র। কিন্তু সেই যুগ আজ আর নেই। জানা যাচ্ছে, ২০১১ সাল থেকে বা তার পরবর্তীতে যারা টেট পরীক্ষা দিয়েছিলেন বা আগামী সময় পরীক্ষা দেবেন তাদের টেটের শংসাপত্র সারা জীবনের জন্য কার্যকরী থাকবে। এমনটাই ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাংক।
নিশাংক জানিয়েছেন, ২০১১ সাল থেকে যারা এই টেট পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে এই নতুন নিয়ম চালু করা হচ্ছে। ইতিমধ্যেই ২০১১,২০১২,২০১৩ সালে যারা পরীক্ষা দিয়েছেন, সাধারণ নিয়মে তাদের সংশাপত্র বাতিল হয়ে গেছে। কিন্তু এই নতুন নিয়ম আসার পরে তারা আবার নতুন করে এই সংসাপত্র পাবেন। এই শংসাপত্র সারাজীবন বৈধ থাকবে।
২০১১ সালের ১১ ফেব্রুয়ারি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন নির্দেশিকা ঘোষণা করে জানিয়ে দিয়েছিল শিক্ষক নিয়োগের জন্য সব রাজ্য টেট পরীক্ষা নেবে। পুরনো নিয়ম অনুযায়ী, এই টেট পরীক্ষার শংসাপত্র ৭ বছর পর্যন্ত বৈধ থাকতো। কিন্তু এই নিয়ম পরিবর্তনের জন্য এবার এই শংসাপত্র সারা জীবনের জন্য বৈধ থাকবে।
এর ফলে যারা এই সমস্ত বছরে পরীক্ষা দিয়েছেন অথবা আগামী বছরের যারা পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে সারা জীবন একটি টেট পরীক্ষা দিলেই হবে। সেই শংসাপত্র প্রদর্শন করেই সারা জীবনের স্কুলে শিক্ষকতা পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা। নতুন করে তাদের টেটে বসতে হবে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…