ভাইরাল & ভিডিও

Kancha Badam: এবার ভোজপুরি ভাষাতেও হিট ‘কাঁচা বাদাম’, গানের ভিডিও শেয়ার হতেই তুমুল ভাইরাল

গত বছরের শেষের দিকে বীরভূমের বাসিন্দা ভুবন বাদ্যকর নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিলেন এই গানের মাধ্যমে। তিনি অবশ্য তার ক্রেতাদের আকর্ষণ করার জন্য এই গান গাইতেন। তবে তার সেই ক্রেতাদের মধ্যে কেউ একজন ভুবনবাবুর সেই গান গাওয়ার ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে দিয়েছিলেন। আর তারপর থেকেই তিনি ভাইরাল হয়েছেন নেটনাগরিকদের মধ্যে। তার এই জনপ্রিয়তা তার ব্যবসায় প্রচুর ক্ষতি করেছে, তা তিনি নিজেই জানিয়েছিলেন। পরে তার দিকে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

বর্তমানে তার পরিচিতি সুদূর দক্ষিণ আফ্রিকাতেও। সেখানকার সঙ্গীত পরিচালক দা কিফনেস এই গানের সাথে রিমিক্স বানিয়েছেন। ইতিমধ্যেই তরুণ প্রজন্মের গায়ক-গায়িকাদের সাথে ভুবনবাবু নিজের গান রেকর্ড করেছেন বিভিন্নভাবে। এবার ‘কাঁচা বাদাম’ গান তৈরি হল ভোজপুরি ভাষাতে। সেই গানের মিউজিক ভিডিও শেয়ার হতেই নিমেষে ভাইরাল। ‘কাঁচা বাদাম’ গানের পাশাপাশি ভুবনবাবু নিজেও সোশ্যাল দুনিয়ার একটা ট্রোল কনটেন্ট হয়ে উঠেছেন, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

আবারো ভাইরাল ‘কাঁচা বাদাম’ তবে তা ভোজপুরি ভাষায়। ভোজপুরি অভিনেতা রাকেশ মিশ্রা নতুনভাবে তৈরি করেছেন এই গান। সেই মিউজিক ভিডিও ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ইউটিউবে। এই গানের নাম দিয়েছেন ‘কাঁচা বাদাম লেলা’। এই মিউজিক ভিডিওতে রাকেশ মিশ্রা ছাড়াও দেখা মিলেছে রবি পন্ডিত ও শিল্পী রাগওয়ানির। এই গানটি ভোজপুরি ভাষায় নতুন ভাবে লিখেছে, নরজনীশ চৌধুরী। গানটি গেয়েছেন রাকেশ মিশ্রা ও নেহা রাজ।

এই ভিডিওটি নতুনভাবে ভোজপুরি ভাষায় তৈরি হওয়ার পর থেকেই তা রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। বেশ জনপ্রিয় হয়েছে গানটি। গানটি শুনে রীতিমতো মানুষজন মজা নিচ্ছেন। উল্লেখ্য, কাঁচা বাদামের এই ভোজপুরি ভাষার মিউজিক ভিডিওটি মজার ছলেই বানানো হয়েছে। এই গান বানানোর পর থেকে আবারও নেটিজেনদের মাঝে ভুবনবাবু চর্চিত হয়েছেন। পুনরায় ট্রোল হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে।

John Fabian

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026