রাজ্য

১ লা জুলাই পর্যন্ত চলবে আংশিক লকডাউন, জারি হল নতুন গাইডলাইন

রাজ্যে করোনাভাইরাস এর আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে।তাই এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করলেন আনলক এর প্রক্রিয়া। আগামী বুধবার অর্থাৎ জামাইষষ্ঠীর দিন থেকে শুরু হবে এই আনলকের প্রক্রিয়া। তবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এখনই সম্পূর্ণ বিধিনিষেধ উঠছে না, আগামী পয়লা জুলাই পর্যন্ত বিধি-নিষেধ বহাল থাকবে। তবে কিছু কিছু জায়গায় নতুন করে বিধিনিষেধের বিধি জারি করা হয়েছে।

রাজ্যের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে নতুন করে গাইডলাইনস তৈরি করা হয়েছে। তিনি জানিয়েছেন এবার থেকে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত খোলা থাকবে সমস্ত বাজার। অন্যান্য দোকান খোলা থাকবে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এছাড়া যদি আপনারা টিকাকরণ করে থাকেন তাহলে প্রাতঃভ্রমণ করা যাবে। সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত খোলা থাকবে পার্ক। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকবে সরকারি, বেসরকারি সমস্ত ক্ষেত্র, ২৫ শতাংশ কর্মী নিয়ে চালানো যাবে কাজ।

এছাড়া দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ, বার এবং হোটেল। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল। সর্বোচ্চ ৩০ শতাংশ মানুষ নিয়ে খুলতে পারবেন শপিং মল। এছাড়া শুটিংয়ের ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। মুখ্যসচিব জানিয়েছেন প্রতি ইউনিট পিছু ৫০ জন অভিনেতা ও কর্মী নিয়ে শুটিং এর অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ করা যাবে বলে জানিয়েছেন মুখ্য সচিব।

অন্যদিকে স্টাফ স্পেশাল ট্রেন ছাড়া সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকছে। শুধুমাত্র অটো চলবে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে অর্থাৎ রোগীকে হাসপাতালে বা কোথাও নিয়ে যেতে গেলে। অন্যতা কোনরকম যানচলাচল এই মুহূর্তে চলছে না। স্পা, জিম, সুইমিংপুল সবকিছু বন্ধ থাকবে। সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত খোলা থাকবে ব্যাংক। রাত ৯ থেকে ভোর ৫ টা পর্যন্ত বাইরে বেরোনো সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026